
প্রকাশ: ৭ ডিসেম্বর ২০২১, ২:৬

টানা বৃষ্টি কারণে পানিতে ডুবে গেছে কৃষকের স্বপ্ন। ডুবে গেছে পিঁয়াজ, রসুন, গম, আলু, সরিষা, সহ বিভিন্ন আবাদি কৃষি পন্য। বৃষ্টির পানিতে আবাদি ফসল ডুবে যাওয়ায় লাখ লাখ টাকা ক্ষতিগ্রস্ত জেলার কৃষকদের। পানি নিংস্কাশনের ব্যবস্থা না থাকায় এমন ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত কৃষকগন। তবে কি পরিমান ফসল তলিয়ে আছে, কি পরিমান ক্ষতিগ্রস্ত হয়েছে সেই তথ্য নেই জেলা কৃষি অফিসে।
গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের কৃষক মোঃ ফজলুল হক মোল্লা বলেন, টানা বৃষ্টিতে ৪বিঘা রসুন, ২বিঘা পিঁয়াজ, ১ বিঘা সরিষা পানির নিচে। এই ফসল গুলো সম্পন্ন ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরো জানান, প্রায় ৩লাখ টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখনও পর্যন্ত কোন কৃষি কর্মকর্তা এসে খোঁজ করেনি।
কৃষক আরশাদ আলী জানান, আমার ৫জন ছেলে। সবাই কৃষক। প্রতি ছেলে ৪/৫ বিঘা করে রসুন, পিঁয়াজ চাষ করেছে। ১বিঘা পিঁয়াজ চাষ করতে ৪০/৫০ হাজার টাকা খরচ হয়েছে। কয়েক দিনের বৃষ্টিতে সব পানির নিচে তলিয়ে গেছে। আমরা শেষ হয়ে গেলাম। তিনি দুঃখ করে বলেন, কৃষি কর্মকর্তারা এখনও পর্যন্ত এসে দেখে যায়নি। কোন পরামর্শ দেয়নি।
চর দৌলতদিয়ার কৃষক চাঁন মিয়া শেখ জানান, পিঁয়াজ, রসুন আমাদের প্রধান ফসল। সেটাও বৃষ্টির পানিতে শেষ হয়ে গেল। আমরা এই ক্ষতি কিভাবে পূরন করবো। সেটা বুঝতে পারছি না। আমার প্রায় ২লাখ টাকার ফসল নষ্ট হয়ে গেছে। তবে সরকারি কৃষি অফিসের কোন অফিসার এখনো আসেনি। তিনি দুঃখ করে আরো বলেন, তবে অফিসে বসে যারা কৃষক না তাদের তালিকা করে ক্ষতিপূরন দেওয়া হয়। আমরা যারা আসল কৃষক তাদের কোন খোঁজ রাখে না কৃষি অফিসার।
কোনো ট্যাগ পাওয়া যায়নি

পাংশা উপজেলার কৃষক আবু সাহিদ জানান, এক বিঘা পিঁয়াজে ৪০হাজার টাকার উপরে ব্যয় হয়েছে। ১বিঘা রসুনে ৩০ হাজার টাকার মত ব্যয় হয়েছে। আমার ৩বিঘা পিঁয়াজ, ২বিঘা রসুন আবাদ করেছি। এই বৃষ্টি সব নষ্ট হয়ে গেছে। তিনি আরো বলেন, পানি নিংস্কাশনের ব্যবস্থা থাকলে হয়তো আমাদের বৃষ্টিতে কোন ক্ষতি হতো না। কৃষি কর্মকর্তাগন মাঠে আসে না। উল্লেখযোগ্য কোন পরামর্শ দেয় না। অফিসে বসে মন গড়া কৃষকের তালিকা করে। সরকারী কোন সাহায্যে সহযোগিতা আসলে রাজনৈতিক নেতাদের দিয়ে থাকে।
রাজবাড়ী কৃষি সম্প্রসারণ উপ-পরিচালক এসএম সহীদ নুর আকবর জানান, ৩দিনের টানা বৃষ্টিতে কি পরিমান ক্ষতি হয়েছে সেই তালিকা আমাদের কাছে নেই। তবে, জেলার পাঁচটি উপজেলায় ৩২ হাজার হেক্টর জমিতে পিঁয়াজ, রসুন, গম, ছোলা, আলু সহ বিভিন্ন কৃষি পন্য আবাদ হয়েছে।

3 Attachments