
প্রকাশ: ৬ ডিসেম্বর ২০২১, ৪:৪৬

মেহেরপুরের গাংনীতে ৫ বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান আসামী মোখলেছুর রহমান লাল্টুকে গ্রেফতার করেছে ঝিনাইদহ র্যাব ৬।

গত ১৭ অক্টোবর সাহারবাটি গ্রামের বাঙ্গালপাড়ায় ব্র্যাক স্কুলের নার্সারী পড়–য়া ৫ বছরের এক কন্যা শিশুকে চকলেটের লোভ দেখিয়ে ধর্ষণ করে লাল্টু। এ ঘটনা পরিবারের লোকজন জানতে পারলে নির্যাতিতার মা বাদী হয়ে লাল্টুকে আসামী করে গাংনী থানায় একটি মামলা দায়ের করে। এরপর থেকেই পলাতক ছিল লাল্টু।
কোনো ট্যাগ পাওয়া যায়নি