
প্রকাশ: ৫ ডিসেম্বর ২০২১, ৪:১৬

রোববার সকাল সাড়ে ১১টায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার পৌর এলাকার দক্ষিন ভিংলাবাড়ি মসজিদ সংলগ্নে এক সড়ক দূর্ঘটনায় ট্রাক্টর শ্রমিক নিহত হয়েছে।স্থানীয়রা জানান, নিহত ট্রাক্টর শ্রমিক তারু মোল্লা(৫৫) দেবীদ্বার পৌর এলাকার বড়আলমপুর গ্রামের মোল্লাবাড়ির হাবিবুর রহমান মোল্লার ছেলে। দূর্ঘটনার সময় সড়কের পাশে সাইলচর মসজিদের সামনে মীরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির একটি ভ্রাম্যমান চেকপোষ্ট ছিল।
ওই সময় একটি সিএনজি চালিত অটোরিক্সা পুলিশের সিগ্নাল পেয়ে হঠাৎ ব্রেক ধরলে পেছন দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক্টর নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে উল্টে গিয়ে ট্রাক্টরের বডির নিচে পড়ে মারাত্মক আহত হন। তাকে দ্রুত দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।এদিকে একই দিন বিকাল পৌনে ৩টার দিকে উপজেলার জাফরগোন্জ ইউনিয়নের বেগমাবাদে, তিশা বাস ও লরি ট্রাকের সংঘর্ষে ট্রাকের ড্রাইভার গুরুতর আহত হন। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ট্রাক্টর শ্রমিক মৃত্যুর ঘটনায় মীরপুর হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ (পরিদর্শক) মোঃ মাসুদ আলম জানান, আমি ছুটিতে আছি, তবে যতটুকু জেনেছি তাতে সাইলচর এলাকায় একটি সিএনজি চালিত অটোরিক্সা সড়কে ঘুরতে গেলে পেছন দিক থেকে একটি দ্রুতগামী ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়, এসময় ট্রাক্টর শ্রমিক তারু মোল্লা নামে একজন নিহত হন এবং বেগমাবাদে দূর্ঘটনায় ট্রাক ড্রাইভার আহত হন।
কোনো ট্যাগ পাওয়া যায়নি