
প্রকাশ: ৩ ডিসেম্বর ২০২১, ৫:৬

সাভারের আশুলিয়ায় শুরু হয়েছে পঞ্চম ধাপের নির্বাচনী প্রচারণা। মেম্বার প্রার্থীরা তাদের নিজ নিজ এলাকায় বেনার ফেস্টুন দিয়ে এলাকায় জানান দিচ্ছেন তাদের প্রার্থিতার কথা। দফায় দফায় করছেন ভোটারদের নিয়ে মতবিনিময় সভা। জনপ্রিয়তা যাচাই করার জন্য করছেন জনসংযোগ, মিছিল ও মিটিং।
তারই ধারাবাহিকতায় আশুলিয়ার এক মেম্বার প্রার্থীর মতবিনিময় সভা ও জনসংযোগ অনুষ্ঠিত হয়েছে। ইয়ারপুর ইউনিয়ন ১নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মো. হালিম মৃধার সমর্থনে শুক্রবার (৩ ডিসেম্বর) বিকেলে জামগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুল মাঠে এ মতবিনিময় জনসংযোগ ও সভা অনুষ্ঠিত হয়।
এসময় ওয়ার্ডের বিভিন্ন পাড়া মহল্লা থেকে মিছিল সহকারে কয়েক হাজার সমর্থক সভাস্থলে উপস্থিত হয়। এলাকার মুরুব্বিদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মত। মেম্বার প্রার্থী হালিম মৃধার কর্মীরা তার পক্ষে বিভিন্ন কৌশলে ভোটারদের কাছ থেকে ভোট চায়ছে৷ এসময় মুহুর্মুহু করতালিতে মুখরিত হয় সভাস্থল।
মেম্বার প্রার্থী হালিম মৃধা বলেন, এই এলাকাটি হচ্ছে শিল্পঞ্চল জোন এলাকা, এই আশুলিয়া ছিল একটি প্রত্যন্ত পাড়াগ্রাম। এই এলাকার মানুষ আগে অনেক কষ্টে দিনযাপন করতো। কিন্তু বিভিন্ন এলাকা থেকে মানুষ এসে এই এলাকায় বসবাস শুরু করলে তাদের গিয়ে এলাকায় প্রচুর শিল্প কারখানা তৈরি হতে শুরু করে। যা এখন এলাকাটিকে শ্রমিকের শিল্পাঞ্চল আশুলিয়া হিসেবে পরিচিতি লাভ করে।

কোনো ট্যাগ পাওয়া যায়নি

তিনি আর বলেন, আমি মেম্বার হলে প্রথমে আমি আমার শ্রমিক ভাইদের নিয়ে চিন্তা করবো। আমার ওয়ার্ডের প্রত্যেকটা শ্রমিক ভাইদের কথা চিন্তা করে তাদের পাশে দাঁড়াবো। এলাকার রাস্তাঘাট থেকে শুরু করে মসজিদ মাদ্রাসায় ও উন্নতি করব। এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী তানভীর আহমেদ রোমান ভুইয়া ও নাজমুল ভূঁইয়া সহ বিভিন্ন এলাকার ভোটাররা।