
প্রকাশ: ৩ ডিসেম্বর ২০২১, ০:২৯

“দেশ বাঁচাও কৃষক বাঁচাও" এই শ্লোগানে তিন বারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে দিনাজপুরের হিলিতে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল হাকিমপুর উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে ।
শুক্রবার(৩ ডিসেম্বর) সকাল ১১ টায় বাংলাহিলি বাজারস্থ দলীয় কার্যালয়ের সামনে সকল নেতাকর্মীদের উপস্থিতিতে হাকিমপুর উপজেলা কৃষক দলের সংগঠনিক সম্পাদক দুলাল হোসেন এর নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি হিলি বাজারে প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে গিয়ে তা শেষ হয়। পরে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করেন নোতাকর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন, হাকিমপুর থানা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পি, হাকিমপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার, উপজেলা যুবদলের আহবায়ক শাহ আলম, পৌর যুবদলের আহবায়ক মাজারুল ইসলাম রাজ, উপজেলা ছাত্রদলের আহবায়ক আনোয়ান হোসেন, স্বেচ্ছাসেবক দলের নেতা আলী হোসেন, আজিম মল্লিক টিটন, পৌর যুবদলেন যুগ্ম আহবায়ক কাউছার হোসেন, চঞ্চল আহেম্মেদসহ, আরও অনেকে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি