
প্রকাশ: ৩ ডিসেম্বর ২০২১, ২২:৪৩

গত ০১ ডিসেম্বর দিনাজপুরের নবাবগঞ্জ কলেজ ছাত্র সৌরভ হত্যা মামলায় ২ জনকে গ্রেফতার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। থানা সূত্র জানা গেছে, উপজেলার জয়পুর ইউপির চামুন্ডাই গ্রামের সৌরভ হত্যার ঘটনায় নবাবগঞ্জ থানায় দায়েরকৃত মামলা নং ০১, তারিখ ০১/১২/২০২১ ইং, ধারা-৩০২/৩৪ পেনাল কােড এর সন্ধিগ্ধ গ্রেফতারকৃত আসামী চামুন্ডা গ্রামের ইদ্রিস আলীর পুত্র মােঃ হেলাল উদ্দিন (৪৯)ও মােঃ নুর ইসলাম (৩৫) কে প্রয়ােজনীয় কাগজপত্রসহ পুলিশ আদালত প্রেরন করা হয়েছে।
আসামীদ্বয়কে গত ০১ ডিসেম্বর তারিখে রাত্রী ০৮.৪০ ঘটিকার সময় তাহাদের বাড়ী থেকে গ্রেফতার করা হয়। পারিবারিক বিরাধের জের ধরে সংঘটিত এই হত্যাকান্ডের ঘটনায় গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিকভাবে সংলিষ্টতার বিষয় জানা যায়। আসামীদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে মামলা তদন্ত সহায়ক তথ্য পাওয়া গেছে। মামলাটি তদন্তাধীন।

কোনো ট্যাগ পাওয়া যায়নি