
প্রকাশ: ৩ ডিসেম্বর ২০২১, ২২:৪১

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও মহান বিজয় দিবস- ২০২১ উপলক্ষে ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা কোট চত্বরে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ।
উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক নাসির উদ্দিন রনির সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আজিজুল হক খান মামুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সুজ্জল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মো. আমজাদ ফকির, সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. রফিকুল ইসলাম সালু, উপজেলা ছাত্রলীগের সভাপতি তুহিন দেওয়ান, সাধারণ সম্পাদক আবির হোসেন রিদয়, পৌর ছাত্রলীগের সভাপতি রাতুল আহম্মেদ সজল, সাধারণ সম্পাদক আকাশ সাহা সহ প্রমুখ।এই টুর্নামেন্টে মোট ২০টি দল অংশগ্রহণ করছেন। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন অচেনা পথে বনাম টুটুল স্মৃতি সংসদ।

কোনো ট্যাগ পাওয়া যায়নি
