
প্রকাশ: ২ ডিসেম্বর ২০২১, ২২:৪৭

উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো অপারেশন এজেন্সি ( জাইকা ) এর সহযোগিতায় নির্মাণ শ্রমিক, লেবারদের ( রাজমিস্ত্রি, রং মিস্ত্রি, ইলেকট্রিক মিস্ত্রি, টাইলস এবং সেনেটারী মিস্ত্রী ) দক্ষতা উন্নয়নের জন্য আধুনিক কলাকৌশল সম্পর্কিত প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
বরিশালের হিজলা উপজেলা পরিষদের বাস্তবায়নে ২ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর ১২টায়, উপজেলা পরিষদ সভাকক্ষে যোগাযোগ ও ভৌত অবকাঠামো সম্পর্কিত উপজেলা কমিটির আয়োজনে নির্মাণ শ্রমিক, লেবারদের প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজ। প্রশিক্ষণ বিষয়ে স্বাগত বক্তব্য রাখেন প্রকল্পের ইউডিএফ মোঃ ওয়াহিদুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন ঢালী। মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাজমা বেগম। উপজেলা প্রকৌশলী সুখদেব বিশ্বাস সহ প্রশিক্ষণার্থীগণ।

কোনো ট্যাগ পাওয়া যায়নি