
প্রকাশ: ২ ডিসেম্বর ২০২১, ১৮:১৩

ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প আওতায় জেলা পর্যায়ে অবহিতকরন কর্মশালা অনুষ্ঠিত। বৃহস্পতিবার(২ডিসেম্বর) সকালে মাদারীপুর শিল্পকলা একাডেমির ভবনে জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
মাদারীপুর জেলা মৎস্য কর্মকর্তা বাবুল কৃষ্ণ ওঝার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন,এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ওবাইদুর রহমান খান, অতিরিক্ত পুলিশ সুপার লিমন রায়, মাদারীপুর জেলা প্রেসক্লাবের সভাপতি শাহজাহান খান, মৈত্রী মিডিয়া সেন্টারের সভাপতি মাহবুবুর রহমান বাদল।
কর্মশালায় প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও কর্মপরিকল্পনা তুলে ধরেন ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের পরিচালক মোঃ মাহাবুবুর রহমান । কর্মশালায় মৎস্য কর্মকর্তা, মৎস্যজীবী, সংবাদিকসহ বিভিন্ন পেশাজীবি প্রতিনিধি অংশগ্রহন করেন।

কোনো ট্যাগ পাওয়া যায়নি