
প্রকাশ: ১ ডিসেম্বর ২০২১, ২১:১০

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার নলশীষা নদীর পাড় থেকে সৌরভ (২৩) নামে এক যুবকের পায়ের রগকাটা মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।বুধবার (১ ডিসেম্বর) সকাল ৭টায় নবাবগঞ্জ উপজেলার জয়পুর ইউনিয়নের চামুন্ডাই গ্রামের পাশে নলশীষা নদীর পাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
সৌরভ হোসেন ১নং জয়পুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য সানোয়ার হোসেনের ভাতিজা ও ঐ গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। সে উপজেলার আফতাবগঞ্জ ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী।

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহীদ জানান, সকালে স্থানীয়রা পায়ের রগকাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে থানা থেকে পুলিশ সাড়ে ১০টায় ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি। তবে অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
কোনো ট্যাগ পাওয়া যায়নি