
প্রকাশ: ১ ডিসেম্বর ২০২১, ২১:৮

সমতার বাংলাদেশ এইডস ও অতিমারি হবে শেষ এমন প্রতিপাদ্য নিয়ে মাদারীপুরে বিশ্ব এইডস দিবস পালিত হয়েছে।দিবসটি উপলক্ষ্যে জেলা সাস্থ বিভাগের আয়োজনে ও এনজিওদের সহযোগীতায় বুধবার(১ডিসেম্বর) সকাল ১০টায় মাদারীপুর সদর হাসপাতাল চত্বর থেকে একটি র্যালী বের করা হয়। র্যালি শেষে মাদারীপুর সিভিল সার্জনের হল রুমে দিবসটি উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মাদারীপুর জেলা সিভিল সার্জন মুনীর আহমেদের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিমুল কুমার সাহা,সদর উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ একরাম হোসেন, আবাসিক মেডিকেল অফিসার খলিলুর রহমানক,মাদারীপুর প্রেসক্লাবের সভাপতি শাজাহান খান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির,সহ এনজিও কর্মকর্তা সহ অন্যান্যরা।সভায় এইচআইভি এইডসের ভয়াবহতা তুলে ধরে তা প্রতিরোধে সকলকে সচেতন হওয়ার আহবান জানানো হয়।

কোনো ট্যাগ পাওয়া যায়নি