
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২১, ০:৫১

সাভারের আশুলিয়ায় এক অপ্রাপ্তবয়স্ক মেয়েকে ধর্ষণের ঘটনার মামলায় আশরাফুল ইসলাম আরিফ (২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-৪। সোমবার (২৯ নভেম্বর) বিকালে র্যাব-৪ এর সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার রাকিব মাহমুদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।
এরআগে, আজ সকালে আশুলিয়ার বসুন্ধরা আবাসিক এলাকা হতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আশরাফুল ইসলাম আরিফ জামালপুর জেলার বাসিন্দা। সে আশুলিয়ার বসুন্ধরা আবাসিক এলাকায় থাকতো।
র্যাব-৪ জানায়, গত ১৪ এপ্রিল আশুলিয়ার বসুন্ধরা আবাসিক নতুনবাজার এলাকায় এক অপ্রাপ্তবয়স্ক মেয়েকে ধর্ষণের ঘটনা ঘটে। এই ঘটনার প্রেক্ষিতে মেয়েটির পিতা গত ১৬ নভেম্বর র্যাব এর কাছে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে র্যাব এর একটি গোয়েন্দা দল আসামীকে গ্রেফতারে ছায়া তদন্ত শুরু করে। গোয়েন্দা তথ্য ও স্থানীয় সোর্সের মাধ্যমে জানা যায় যে, আসামী আশুলিয়া থানাধীন এলাকায় অবস্থান করছে। এরই ধারাবাহিকতায় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র্যাব একটি আভিযানিক দল ২৯ নভেম্বর সকালে আশুলিয়ার বসুন্ধরা আবাসিক এলাকা হতে অভিযান পরিচালনা করে নিন্মোক্ত ০১ জন তাকে গ্রেফতার করে।

কোনো ট্যাগ পাওয়া যায়নি
ভুক্তভোগির পিতার অভিযোগ এবং স্থানীয় তদন্ত জানা গেছে, ভুক্তভোগী আশুলিয়ার স্থানীয় একটি স্কুলে ৮ম শ্রেণীতে অধ্যয়ণরত। এর সাথে সামাজিক যোগাযোগের মাধ্যমে আসামী আশরাফুল ইসলাম আরিফ (২৬) এর সাথে পরিচয়ের সূত্র ধরে এক পর্যায়ে প্রেমের সৃষ্টি হয়। এরই প্রেক্ষিতে আসামী ভিকটিমকে বিয়ের প্রলোভন দেখিয়ে কাজী অফিসে নেয়ার কথা বলে গত ১৪ এপ্রিল তারিখে আশুলিয়া বাইপাইল বসুন্ধরা আবাসিক এলাকায় একটি ফ্ল্যাটে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে এবং বিয়ে না করে ভুক্তভোগীকে বাসায় পাঠিয়ে দেয়। পরবর্তীতে বিভিন্ন ভয় দেখিয়ে বর্ণিত ঘটনাস্থলে নিয়ে আরও তিনবার ভিকটিমকে ধর্ষণ করে।
এ বিষয়ে র্যাব-৪ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার রাকিব মাহমুদ খান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী উক্ত ঘটনার সত্যতা স্বীকার করে। গ্রেফতার আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। অদূর ভবিষ্যতে এইরুপ অপরাধীদের বিরুদ্ধে র্যাব-৪ এর অভিযান অব্যাহত থাকবে।