
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২১, ১৬:২৪

শরীয়তপুরের গোসাইরহাট তৃতীয় ধাপে উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে ৭ টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দলীয় প্রতীক ছাড়াই চেয়ারম্যান পদে ৭জন প্রার্থী বিজয়ী হয়েছেন। বিজয়ী তাঁরা সকলেই আওয়ামী লীগের সমর্থক। রবিবার সকাল ৮টা থেকে শুরু করে বিকাল ৪টা পর্যন্ত গোসাইরহাট উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নাগেরপাড়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মোজাম্মেল হক(আনারস), কোদালপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী এস এম মিজানুর রহমান (চশমা)
কুচাইপট্রি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো: নাছির উদ্দিন স্বপন(আনারস), নলমুড়ি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো: মাহফুজুল হক(মোটর সাইকেল), সামন্তসার ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আ: রব সরদার (রজনীগন্ধ্যা), আলাওলপুর ইউনিয়ন পরিষদে স্বতন্ত্র প্রার্থী মো: ওসমান গনি বেপারী (চশমা) ও গোসাইরহাট ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো: আসাদুজ্জামান রিপন(আনারস) মার্কা নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

নাগের পড়া ইউনিয়ন পরিষদের বিজয়ী চেয়ারম্যান মোজাম্মেল হক খান বলেন, আমি জনগণের ভোটে জয়লাভ করেছি,জনগণকে নিয়ে মাননীয় এমপি নাহিম রাজ্জাকের মাধ্যমে এই ইউনিয়নের মানুষের কল্যাণে সকল উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিয়ে যাবো। আমি জনগণের ভোটে নির্বাচিত হয়েছে জনগণের চেয়ারম্যান হয়ে থাকবো ইনশাআল্লাহ। আমাকে তাদের মূল্যমান ভোট দিয়ে বিজয়ী করায় নাগের পড়া ইউনিয়নের সকল জনগণকে ধন্যবাদ জানাই। সবাই দোয়া করবেন আমি যেনো আপনাদের সেবা করে যেতে পারি।
কোনো ট্যাগ পাওয়া যায়নি