শনিবার, ৯ মে, ২০২৬২৬ বৈশাখ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

পুলিশের অপরাধ তদন্তে ‘স্বাধীন কমিশন’ কেন নয়: হাইকোর্টের রুল

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২১, ১৯:১৯

শেয়ার করুনঃ
পুলিশের অপরাধ তদন্তে ‘স্বাধীন কমিশন’ কেন নয়: হাইকোর্টের রুল

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের বিরুদ্ধে কোনো অপরাধে জড়িয়ে পড়ার অভিযোগ উঠলে সেটি তদন্তে স্বাধীন কমিশন কেন নয় তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।‘পুলিশ অভিযোগ তদন্ত কমিশন’ গঠনের নির্দেশনা চেয়ে দায়ের করা রিটের আদেশের ধার্য দিনে রোববার (২৮ নভেম্বর) হাইকোর্টের বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের বিরুদ্ধে কোনো অপরাধে জড়িয়ে পড়ার অভিযোগ উঠলে তা তদন্ত করার জন্য স্বাধীন ‘পুলিশ অভিযোগ তদন্ত কমিশন’ গঠনের নির্দেশনা চেয়ে দায়ের করা রিটের ওপর এর আগে গত ২৩ নভেম্বর এ বিষয়ে শুনানি শেষ করা হয়েছে। এ সংক্রান্ত রিটের শুনানি নিয়ে হাইকোর্টের একই বেঞ্চ আদেশের জন্য এ দিন ধার্য করেন।

আদালতে ওইদিন রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। আর রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির।এর আগে গত ২৮ ফেব্রুয়ারি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তে ‘পুলিশ অভিযোগ তদন্ত কমিশন’ নামে একটি স্বাধীন কমিশন গঠনের নির্দেশনা চেয়ে রিট করেন আইনজীবীরা।

আরও

সমাজকল্যাণ মন্ত্রীর মায়ের রুহের মাগফেরাত কামনায় হিলিতে দোয়া মাহফিল

সমাজকল্যাণ মন্ত্রীর মায়ের রুহের মাগফেরাত কামনায় হিলিতে দোয়া মাহফিল

সুপ্রিম কোর্টের ১০২ জন আইনজীবীর পক্ষে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট করেন। রিটে আইন মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব এবং পুলিশ মহাপরিদর্শককে (আইজিপিকে) বিবাদী করা হয়েছে।রিটে তদন্ত কমিশন গঠনের জন্য অবসরপ্রাপ্ত বিচারপতি, অবসরপ্রাপ্ত আইজিপি, অবসরপ্রাপ্ত সচিব, আইনের শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে কমিটি গঠনের অন্তর্র্বতীকালীন নির্দেশনা চাওয়া হয়। এ কমিটি সংশ্লিষ্ট বিষয়ে মতামত সংবলিত রিপোর্ট তৈরি করে আদালতে জমা দেবেন।

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01KQAG1VP3BB73V7HDE2DKRZ1X.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

রিটকারী আইনজীবী শিশির মনির জাগো নিউজকে জানান, ১৪৫ পৃষ্ঠার রিট আবেদনের সঙ্গে সংযুক্তি আকারে এক হাজার ৫২২ পৃষ্ঠার ডকুমেন্ট (মোট ১ হাজার ৬৬৭ পৃষ্ঠা) দেওয়া হয়েছে। রিটে আটটি যুক্তি উপস্থাপন করা হয়েছে। এতে বাংলাদেশ পুলিশ বাহিনী গঠনের উদ্দেশ্য, ইতিহাস, মুক্তিযুদ্ধে তাদের অবদান, পুলিশের গৌরবময় অর্জনের বর্ণনা দেওয়া হয়েছে। তাদের শৃঙ্খলা বিধানের বর্তমান আইনি কাঠামো সম্পর্কে আলোকপাত করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন সময়ে পুলিশ সদস্যদের সংঘটিত অপরাধ ও অসদাচরণের বিবরণ দেওয়া হয়েছে। ২০১৭ সালের জানুয়ারি থেকে ২০২০ সালের ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ৫৮৯টি এ সংক্রান্ত ঘটনা তুলে ধরা হয়েছে। ঘটনাগুলোর সংবাদ রিট আবেদনের সঙ্গে সংযুক্ত করা হয়েছে।

আরও

মহিপুরে কোস্টগার্ডে অভিযানে ফের ১৫ কেজি সামুদিক মাছ জব্দ

মহিপুরে কোস্টগার্ডে অভিযানে ফের ১৫ কেজি সামুদিক মাছ জব্দ

তিনি বলেন, এসব ঘটনা পর্যালোচনায় দেখা যায়, পুলিশ বাহিনীর একটি উল্লেখযোগ্য অংশ বিচারবহির্ভূত হত্যা, হেফাজতে মৃত্যু ও নির্যাতন, গুম, অপহরণ ও মুক্তিপণ আদায়, খুন, মারধর, হুমকি ও হয়রানি, ধর্ষণ, ইভটিজিং ও নারী নির্যাতন, চুরি, ডাকাতি, ছিনতাই ও লুটপাট, চাঁদাবাজি, দুর্নীতি, ঘুষ বাণিজ্য ও ভয় দেখিয়ে টাকা আদায়, জমি দখল ও সম্পত্তি বিনষ্টকরণ, মাদক ব্যবসা ও উদ্ধারকৃত মাদক আত্মসাৎ, আটক বাণিজ্য, অপরাধীদের আশ্রয়, প্রশ্রয় ও টাকার বিনিময়ে ছেড়ে দেয়া, মামলা নিতে গড়িমসি ও মামলা তুলে নিতে চাপ প্রয়োগ, মিথ্যা ও পাল্টা মামলা দিয়ে হয়রানি, তদন্তে গাফিলতি, হয়রানি ও ঘুষ নেয়া, সাংবাদিক নির্যাতন, কর্তব্যে অবহেলা, সাক্ষ্য-প্রমাণ বিনষ্টকরণ ও আসামিদের নাম বাদ দেয়া এবং নিয়োগ, পদায়ন ও পদোন্নতিতে দুর্নীতিসহ মোট ১৮ ধরনের অপরাধের সঙ্গে জড়িয়ে পড়েছে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

রিটে বিদ্যমান আইনি কাঠামোর দুর্বলতা এবং অভিযোগ তদন্তে স্বাধীন তদন্ত কমিশনের অভাবকে এর প্রধান কারণ হিসেবে উল্লেখ করে শিশির মনির বলেন, দৃষ্টান্ত হিসেবে পুলিশ সদস্যের বিরুদ্ধে দায়েরকৃত ছয়টি মামলার কপি সংযুক্ত করা হয়েছে। এসব মামলায় অভিযুক্ত পুলিশ সদস্যরা চূড়ান্ত রিপোর্ট বা আপোষের মাধ্যমে অব্যাহতি বা খালাস পেয়েছেন।

রিটকারী আইনজীবী বলেন, ‘তদন্ত’ হলো বিচারের প্রাথমিক ধাপ। ন্যায়বিচারের জন্য প্রধান শর্ত হলো সঠিক ও নিরপেক্ষ তদন্ত। সুষ্ঠু তদন্ত সংবিধানের ৩৫(৩) ও ২৭ অনুচ্ছেদ অনুযায়ী ব্যক্তির মৌলিক অধিকার। বর্তমান আইনি কাঠামোতে পুলিশের বিরুদ্ধে আনীত অভিযোগের তদন্তভার পুলিশের ওপরই ন্যস্ত। ফলে তদন্ত প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে ২০০৭ সালে ‘পুলিশ অধ্যাদেশ’ নামে একটি আইনের খসড়া প্রস্তুত করা হয়। প্রস্তাবিত অধ্যাদেশের ৭১ দফায় ‘পুলিশ কমপ্লেইন কমিশন’ গঠনের বিধান প্রস্তাব করা হয়। কিন্তু সেই খসড়া অধ্যাদেশ আজও আইনে পরিণত হয়নি।

তিনি জানান, রিটে ৮টি আন্তর্জাতিক কনভেনশন ও নীতিমালা সংযুক্ত করা হয়েছে। এসব আন্তর্জাতিক দলিলে পুলিশের অপরাধ তদন্তে আলাদা কর্তৃপক্ষ/কমিশন গঠনের জোর তাগিদ দেয়া হয়েছে। যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়া, ভারতসহ বিশ্বের প্রায় ২৫টি দেশে স্বাধীন ও স্বতন্ত্র তদন্ত কমিশন কার্যকর রয়েছে। ২০০৬ সালে ভারতীয় সুপ্রিম কোর্ট বিখ্যাত ‘প্রকাশ সিং বনাম ইউনিয়ন অব ইন্ডিয়া’ মামলায় পুলিশ ব্যবস্থার সংস্কারের জন্য ৭ দফা নির্দেশনা প্রদানের নজিরও যুক্ত করা হয়েছে রিটে।এর আগে গত বছরের ১০ সেপ্টেম্বর এ বিষয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছিল। তাতে কার্যকর পদক্ষেপ না নেয়ায় উচ্চ আদালতে রিট দায়ের করা হয়েছে বলে জানান রিটকারী আইনজীবী।

রিট আবেদনকারী আইনজীবীরা হলেন—অ্যাভোকেট মো. আসাদ উদ্দিন, ব্যারিস্টার রেদোয়ান আহমেদ, ব্যারিস্টার মো. সাইফুল ইসলাম, অ্যাডভোকেট শিকদার মাহমুদুর রাজি, শ্যাম সুন্দর দাস, ব্যারিস্টার ফয়েজ উদ্দিন আহমেদ, ব্যারিস্টার মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম, অ্যাডভোকেট মো. মোর্শেদ মীর, জামিলুর রহমান খান, শেখ নাসের ওয়াহেদ (সিমন), মো. আল-আমিন, আল রেজা মো. আমির, ইমরুল কায়েস, অ্যাডভোকেট গোলাম সারোয়ার, মো. শাহাবুদ্দিন খান (লার্জ), মো. দুলাল মিয়া, মো. জাকির হায়দার, মো. আব্দুল আলীম, মো. হুমায়ুন কবির, জি এম মুজাহিদুর রহমান, মো. মতিয়ার রহমান প্রমুখ।

সর্বশেষ সংবাদ

রাজধানীতে নিরাপত্তায় ১১ হাজার ক্যামেরা বসছে !

রাজধানীতে নিরাপত্তায় ১১ হাজার ক্যামেরা বসছে !

বাড়ছে রাজনৈতিক জল্পনা, কে হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

বাড়ছে রাজনৈতিক জল্পনা, কে হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

পরিবর্তনের জন্য যুদ্ধ-লড়াই করলেও দেশে পরিবর্তন আসেনি: মির্জা ফখরুল

পরিবর্তনের জন্য যুদ্ধ-লড়াই করলেও দেশে পরিবর্তন আসেনি: মির্জা ফখরুল

সমাজকল্যাণ মন্ত্রীর মায়ের রুহের মাগফেরাত কামনায় হিলিতে দোয়া মাহফিল

সমাজকল্যাণ মন্ত্রীর মায়ের রুহের মাগফেরাত কামনায় হিলিতে দোয়া মাহফিল

শ্রীমঙ্গলে মাদক বিক্রির ৫ লাখ টাকাসহ ২ কারবারি গ্রেফতার

শ্রীমঙ্গলে মাদক বিক্রির ৫ লাখ টাকাসহ ২ কারবারি গ্রেফতার

জনপ্রিয় সংবাদ

ফজরের নামাজে ইমামকে হত্যা, ঘাতক গ্রেফতার

ফজরের নামাজে ইমামকে হত্যা, ঘাতক গ্রেফতার

শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা অপরিহার্য- এমপি আনোয়ারুল ইসলাম

শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা অপরিহার্য- এমপি আনোয়ারুল ইসলাম

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ববিতে বিক্ষোভ

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ববিতে বিক্ষোভ

ভবন নির্মাণে খালের নাব‍্যতা হারাতে বসেছে শত বছরের পুরনো খাল

ভবন নির্মাণে খালের নাব‍্যতা হারাতে বসেছে শত বছরের পুরনো খাল

শ্রীমঙ্গলে নারীর গলায় দা ঠেকিয়ে স্বর্ণালংকার ছিনতাই!

শ্রীমঙ্গলে নারীর গলায় দা ঠেকিয়ে স্বর্ণালংকার ছিনতাই!

এ সম্পর্কিত আরও পড়ুন

সমাজকল্যাণ মন্ত্রীর মায়ের রুহের মাগফেরাত কামনায় হিলিতে দোয়া মাহফিল

সমাজকল্যাণ মন্ত্রীর মায়ের রুহের মাগফেরাত কামনায় হিলিতে দোয়া মাহফিল

দিনাজপুরের হাকিমপুর হিলিতে দিনাজপুর-৬ আসন থেকে নির্বাচিত এমপি ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য,  বর্তমান সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আবু জাফর মোঃ জাহিদ হোসেনের মমতাময়ী মা মরহুমা জেবুন্নেছার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল এবং এতিম শিক্ষাীার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার পবিত্র জুম্মার নামাজ শেষে পৌর শহরের মহিলা কলেজ এলাকায় উপজেলা মডেল

শ্রীমঙ্গলে মাদক বিক্রির ৫ লাখ টাকাসহ ২ কারবারি গ্রেফতার

শ্রীমঙ্গলে মাদক বিক্রির ৫ লাখ টাকাসহ ২ কারবারি গ্রেফতার

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের পৃথক অভিযানে মাদক বিক্রির নগদ ৫ লাখ টাকাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। শ্রীমঙ্গল থানার এসআই মামুন হোসাইনের নেতৃত্বে পুলিশের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার বিকেলে শ্রীমঙ্গল উপজেলার ৬নং আশিদ্রোন ইউনিয়নের রামনগর কাউয়ারবন কাচারী মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করা হয়।  এসময় দুই মাদক কারবারি গহুর বুনার্জী ওরফে দেবেন (৩৫) ও সাগর বুনার্জী ওরফে

মহিপুরে নিষেধাজ্ঞা ভেঙে বরফকল চালু, মালিককে ৩ মাসের কারাদণ্ড

মহিপুরে নিষেধাজ্ঞা ভেঙে বরফকল চালু, মালিককে ৩ মাসের কারাদণ্ড

পটুয়াখালীর মহিপুরে সরকারের ঘোষিত ৫৮ দিনের সমুদ্রে মাছ আহরণ নিষেধাজ্ঞা অমান্য করে লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনার অভিযোগে এক ব্যক্তিকে অর্থদণ্ড ও কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (৮ মে ২০২৬) দুপুরে মহিপুর থানার ধুলাসার ইউনিয়নের ধোলাই মার্কেটে অবস্থিত ফাহিম মিনি আইস প্ল্যান্টে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক। অভিযানে দেখা যায়, সরকারি নিষেধাজ্ঞা চলমান থাকা সত্ত্বেও

রাজবাড়ীতে পরোয়ানাভুক্ত চার আসামী গ্রেফতার

রাজবাড়ীতে পরোয়ানাভুক্ত চার আসামী গ্রেফতার

রাজবাড়ী সদর থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত চার আসামিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৮ এপ্রিল) দিনভর সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষের নির্দেশনায় একটি চৌকস পুলিশ দল অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন উপপরিদর্শক (এসআই) সোহেবুর রহমান, সেলিম মিয়া ও সাহাবুদ্দিন খান।

মৌলভীবাজারে যোগ দিলেন নবাগত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম

মৌলভীবাজারে যোগ দিলেন নবাগত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম

মৌলভীবাজার জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে যোগদান করেছেন মোঃ রিয়াজুল ইসলাম । শুক্রবার (৮ মে) সকালে তিনি কর্মস্থলে যোগদান করেন। এ সময় মৌলভীবাজার জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানানো হয়। পরে জেলা পুলিশের একটি চৌকস দল নবাগত পুলিশ সুপারকে গার্ড অব অনার প্রদান করে। এরপর তিনি জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন থানা ও ইউনিটের ইনচার্জসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে