
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২১, ১৮:৫৬

তৃতীয় ধাপের সরাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করলেন ডিসি ও এসপি। রবিবার( ২৮ নভেম্বর) সকালে সরাইল সদর ইউনিয়নের উচালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ও সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন ইউপি নির্বাচনের কেন্দ্র পরিদর্শন করেন ব্রাহ্মণবাড়িয়াজেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খান ও ব্রাহ্মণবিড়িয়া জেলা পুলিশ সুপার মো. আনিসুর রহমান। সাধারণ নির্বাচন চলাকালীন সময়ে বিভিন্ন ভোট কেন্দ্র ও আশপাশের এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করেন।
ভোটকেন্দ্রে আগত ও অবস্থানরত সাধারণ জনগণকে নির্বিঘ্নে ভোট প্রদানের জন্য উৎসাহিত করেন,ডিসি ও পুলিশ সুপার ভোট কেন্দ্রের আশেপাশের এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ’সহ নির্বাচনে দায়িত্বরত সকল অফিসার ও ফোর্সদের সর্বদা সজাগ দৃষ্টি ও তৎপরতার সহিত দায়িত্ব পালনে দায়িত্বরত কর্মকর্তাদের একনিষ্ঠ ও সততার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ),মোল্লা মোহাম্মদ শাহীন, সরাইল উপজেলা উপজেলা নির্বাহি অফিসার মো. আরিফুল হক মৃদুল, সিনিয়র সহকারী পুলিশ সুপার ( সরাইল- সির্কেল) এএসপি মো,আনিছুর রহমান।সরাইল থানা অফিসার ইনচার্জ (ওসি) মো.আসলাম হোসেনসহ ডিবি ও পুলিশের সদস্যবৃন্দ। এ রির্পোট লেখা পর্যন্ত সরাইল ইউপি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে অনুষ্ঠিত হচ্ছে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি