
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২১, ০:৪২

রাজবাড়ীর গোয়ালন্দে বিয়ের প্রলোভনে কৌশলে অপহরণ করে এক কিশোরীকে (১৫) ধর্ষণের অভিযোগে ইউছুফ (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।এ ঘটনায় শুক্রবার (২৬নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৭টার দিকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে ভুক্তভোগী ওই কিশোরীর মা বাদী হয়ে তার বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত ইউসুফ ফরিদপুর কোতোয়ালি থানার দক্ষিন চর মাধবদিয়া দিরাজতুল্লা ডাংগী গ্রামের সোলায়মানের ছেলে।
শনিবার (২৭ নভেম্বর) ধর্ষণের শিকার হওয়া কিশোরীর মা অভিযোগ পত্রে জানান, ইউসুফ মাঝে মধ্যেই তার মেয়ের সাথে মোবাইলে কথা বলতো। মোবাইলে কথা বলতে নিষেধ করায় সে ক্ষিপ্ত হয়ে ফোন করে আরো বেশী উত্যাক্ত করতো এবং তার মেয়েকে অপহরণ করার সময় ও সুযোগ খুজিত। এমতাবস্থায় গত সোমবার (২২ নভেম্বর) আনুমানিক বেলা ১১টার দিকে মেয়েটি স্থানীয় আতর চেয়ারম্যানের বাজারে গেলে সেখান থেকে কৌশলে তাকে মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। তুলে নেয়ার দুইদিন পর বুধবার (২৪ নভেম্বর) সকাল ৯টার দিকে তার মেয়ে বাড়ি ফিরে আসে।

এবং সে বলে ইউসুফ তাকে তুলে নিয়ে গিয়ে ইউসুফের এক মামা ফরিদপুর কোতয়ালী থানার কামারডাঙ্গী এলাকায় রানার বাড়ি নিয়ে গিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করে। সেখান থেকে সে বাড়ি ফিরতে না চাইলে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়।এ প্রসঙ্গে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবির জানান, এ বিষয়ে অভিযোগের ভিত্তিতে ওইদিন রাতেই অভিযুক্ত ইউসুফকে গ্রেফতার করা হয় এবং তদন্ত সাপেক্ষে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে রাজবাড়ীর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি