শনিবার, ৮ আগস্ট, ২০২৬২৪ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

কুমারখালী সুযোগ পেলে আবারও সমৃদ্ধ হবে ঝাড়ুশিল্প

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২১, ২০:১৬

শেয়ার করুনঃ
কুমারখালী সুযোগ পেলে আবারও সমৃদ্ধ হবে ঝাড়ুশিল্প

বাড়ির সামনে, উঠানে ও রাস্তার পাশে কেউ শণ-খড় পরিষ্কার করছে, কেউ সংরক্ষণের জন্য খড়ের গাদা (পালা) দিচ্ছে, কেউ কেউ ঝাড়ু বা বারুন তৈরির কাজে ব্যস্ত। তবে নানা সংকট আর দুর্দিনের মাঝেও পূর্বপুরুষের এ শিল্পকে ধরে রাখতে সদা ব্যস্ত।

বলছি, কুষ্টিয়ার কুমারখালী উপজেলার এলংগী পাড়ায় বংশ পরম্পরের ঐতিহ্য হিসেবে প্রায় শতবছর ধরে শতাধিক পরিবার সন্তানের মতাই বুকে আগলে রেখেছেন ঝাড়ু শিল্পকে। আঞ্চলিক ভাষায় এটাকে বারুন বলা হয়। বারুন বা ঝাড়ু পট্টি হিসেবেই বেশি পরিচিত এলাকাটি।কিন্তু ঝাড়ু বা বারুন তৈরিতে এই এলাকার শত বছরের ঐতিহ্য থাকলেও মেলেনি কুটির শিল্প হিসেবে বিসিকের স্বীকৃতি। সহযোগীতার হাত বাড়ায়নি কোনো সংস্থা। ফলে তাদের ভাগ্যের বদলও ঘটেনি। শুধু তাই নয়, মহামারি করোনা ভাইরাসের কোনো প্রণোদনাও জুটেনি তাদের ভাগ্যে।

আরও

হাকিমপুরে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি সহ তিনজন গ্রেফতার

হাকিমপুরে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি সহ তিনজন গ্রেফতার

তাই নানা প্রতিকূলতা ও কালের ব্যবধানে দিন দিন হারিয়ে যাচ্ছে শিল্পকর্ম ঝাড়ুশিল্প। অর্থনৈতিকভাবে অপার সম্ভাবনার রয়েছে এ শিল্পের। কেবল সরকারি সহযোগিতার পেলে শিল্পোদ্যোক্তা বৃদ্ধি, বেকার সমস্যা সমাধান এবং অর্থনৈতিক নিশ্চয়তা পাবে। কিন্তু সঠিক পরিকল্পনার অভাবে এই লক্ষ্য অর্জন হচ্ছে না। ঝাড়ুশিল্পের সাথে যুক্ত পরিবারগুলোকে টিকিয়ে রাখতে সরকারি-বেসরকারি পৃষ্ঠপোষকতা প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।

তারা বলেন, কুষ্টিয়ার ঝাড়ুশিল্পের অপার সম্ভাবনা রয়েছে। ঝাড়ুশিল্পের প্রতি সরকারের সহযোগিতা এবং বিসিকের স্বীকৃতি পেলে কুমারখালীর হাজার হাজার মানুষের কর্মসংস্থান হবে। সেসব পরিবার অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে। সাথে সাথে এই এলাকার অর্থনীতি হবে আরও সমৃদ্ধ। ঝাড়ুশিল্প থেকে বিপুল পরিমাণ অর্থ আয়ের সুযোগও রয়েছে। সম্ভাবনাকে কাজে লাগানোর বিষয়টি সরকারের ওপর নির্ভর করছে। সরকার সহযোগিতা করলে তা বাস্তবায়ন করা সম্ভব।

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

গোয়ালন্দে নির্মাণের কয়েকদিনের মধ্যেই সোয়া কোটি টাকার সড়কে ধস !

গোয়ালন্দে নির্মাণের কয়েকদিনের মধ্যেই সোয়া কোটি টাকার সড়কে ধস !

সরেজমিনে দেখা গেছে, বংশপরম্পরায় বাপ-দাদাদের ঝাড়ুশিল্পের পেশাকে ধরে রেখেছে এলংগী পাড়ার ব্যবসায়ী ও কারিগররা। নানা প্রতিকূলতার মাঝেও শত বছর ধরে শতাধিক পরিবার ঝাড়ুশিল্পকে সন্তানের মতোই বুকে আগলে রেখেছেন। আগে হাজারো পরিবার এই শিল্পের সাথে জড়িত থাকলেও বর্তমানে তা কমে এসে দাঁড়িয়েছে শতাধিক পরিবারে। আবার যে পরিবারগুলো বর্তমানে এই পূর্বপুরুষদের কর্মটি ধরে রেখেছে, তাদেরও নানা সমস্যা। সংসারের স্কুলপড়ুয়া সন্তান থেকে শুরু করে বৃদ্ধরাও সারা দিন এ কাজে নিয়োজিত থাকেন। কারণ তাদের আয়ের উৎস এই ঝাড়ুশিল্পী।ঝাড়ুশিল্প ব্যবসায়ী ও কারিগর ওমর ফারুক বলেন, ঝাড়ু তৈরির প্রধান কাঁচামাল শণখড় এখানকার কারিগরদের দূরদূরান্ত থেকে কিনে আনতে হয়। বছরের চৈত্র, বৈশাখ মাসসহ মাত্র কয়েক মাস পর্যাপ্ত শণখড় পাওয়া যায়। কিন্তু সারা বছর কাজ চলমান রাখার জন্য খড় কিনে মজুত রাখতে হয়।

তিনি আরও বলেন, এখানকার কারিগররা আর্থিকভাবে অসচ্ছল হওয়ায় পর্যাপ্ত খড় কিনে মজুত করতে পারে না। অনেকে বেসরকারি বা এনজিও থেকে ঋণ নিয়ে কাঁচামাল সংরক্ষণ করে। কিন্তু সেখানে অধিক সুদ হওয়ায় প্রতিবছর ঋণ নিয়ে কাঁচামাল মজুত করা সম্ভব হয় না। সরকারের কাছে আমার দাবি, সরকার যেন আমাদের ঋণের ব্যবস্থা করে।ঝাড়ু তৈরির কারিগর হালিমা খাতুন বলেন, আমি অন্যজনের বাড়িতে শণখড় পরিষ্কারের কাজ করি। কাজের বিনিময়ে নষ্ট খড় পায়। তা জ্বালানি খড়ি হিসেবে ব্যবহার করি। খুব কষ্টের কাজ। আমাদের মতো অনেক মানুষ এই কাজের সাথে যুক্ত।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

বুলবুলি খাতুন বলেন, ফরিদপুর, পাবনা, ঢাকা, পিয়াজখালীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে খড় কিনে নিয়ে আসি। সেই ঘর থেকে আমরা ঝাড়ু তৈরি করি। এলংগী পাট্টি এলাকার ঝাড়ু রংপুর, দিনাজপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ, যশোর, খুলনা, মেহেরপুর, রাজবাড়িসহ বিভিন্ন জেলায় বিক্রি হয়। পরিবারের সবাই মিলে সারা দিন ধরে আমরা এই কাজ করি। আর এই আয়ের টাকা দিয়ে কোনোরকমে আমাদের সংসার চলে। প্রতিটি ঝাড়ু তৈরি করতে  আমাদের ৫ থেকে ৬ টাকা খরচ হয়। প্রতিটি ঝাড়ু পাইকারি বিক্রি হয় ৭ থেকে ৮ টাকা। তবে খুচরা বিক্রি করলে ১৫ থেকে ২০ টাকা পাওয়া যায়। ঝাড়ু বিক্রি করার জন্য যশোর, ঝিনাইদহ, মাগুরা, দর্শনাসহ দূরদূরান্তে যেতে হয়।

পঞ্চম শ্রেণির এক ছাত্র বলেন, দরিদ্র ঘরে আমার জন্ম। পরিবারের অর্থনৈতিক সমস্যা থাকার কারণে পড়ালেখার পাশাপাশি আমি ঝাড়ু তৈরির কাজ করি। স্কুলে যাওয়ার আগে ও পরে এই কাজ করি। প্রতিদিন ২০০ থেকে ২৫০ টাকা আয় হয়। সে টাকা দিয়ে আমাদের সংসার এবং আমার লেখাপড়ার খরচ চলে। প্রায় তিন বছর ধরে আমি এই কাজের সাথে যুক্ত আছি।

অন্যদিকে এক ব্যবসায়ী বলেন, বহু বছর ধরে ঝাড়ু তৈরির কাজ করে আসছে আমাদের গ্রামের পূর্বপুরুষরা। এখন আমি বাপ-দাদাদের পেশায় যুক্ত। আমার মতো ১৫০ থেকে ২০০ পরিবার এই পেশার সাথে যুক্ত আছেন। এই ঝাড়ুর ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। কিন্তু অর্থের অভাবে আমরা ভালোমতো ব্যবসা করতে পারি না। সরকারি সহযোগিতা ও অর্থের অভাবে অনেকেই এই ব্যবসা ছেড়ে অন্য পেশায় চলে গেছেন৷ সরকারিভাবে ঋণ-সুবিধার ব্যবস্থা করলে এই ব্যবসায় অনেক সফলতা আসতে পারে। তাই আমরা সরকারের কাছে সহযোগিতার আবেদন জানাচ্ছি।

ববিতা খাতুন বলেন, আমরা এনজিও থেকে সুদ নিয়ে ব্যবসা করি। সরকারের কাছ থেকে কোনো সহযোগিতা পাইনি। সরকার ঋণের ব্যবস্থা করলে আমরা আরও ভালোভাবে ব্যবসা করতে পারি। সরকারের পক্ষ থেকে কোনো সাহায্য-সহযোগিতা না পাওয়ার জন্য অনেকে ব্যবসা ছেড়ে দিয়েছে।এদিকে, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিতান কুমার মন্ডল বলেন, শতাধিক পরিবার শত বছর ধরে এলংগী এলাকায় ঝাড়ু তৈরির কাজ করছে। উদ্যোক্তার খোঁজে এলাকা ও তাদের কাজ পরিদর্শন করেছি। তাদের ভাগ্যবদলে ও কাজটিকে আধুনিক করতে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

বিসিক জেলা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো. সোলায়মান হোসেন বলেন, আমি তাদের সাথে কথা বলেছি। সরেজমিনে ঘুরে দেখেছি। ঝাড়ুশিল্পকে বাঁচিয়ে রাখার জন্য সরকারিভাবে তাদের সুবিধা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। তাদের কোনো সংগঠন নেই। আমি তাদের একটি সংগঠন তৈরি করার নির্দেশ দিয়েছিলাম। পরে তারা আর আমাদের সাথে যোগাযোগ রাখেনি। আমাদের সাথে যোগাযোগ করলে তাদের সার্বিক সহযোগিতা করা হবে।

জনপ্রিয় সংবাদ

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ভাষায় কথা বলা শুরু করেছে বিরোধীদল : মির্জা ফখরুল

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ভাষায় কথা বলা শুরু করেছে বিরোধীদল : মির্জা ফখরুল

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে জেলা কমিটি গঠনের উদ্যোগ

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে জেলা কমিটি গঠনের উদ্যোগ

রাজবাড়ীতে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে চালক নিহত, পাঁচ যাত্রী আহত

রাজবাড়ীতে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে চালক নিহত, পাঁচ যাত্রী আহত

গোপালপুরে ১,৫০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

গোপালপুরে ১,৫০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

মাদক সংশ্লিষ্টতার অভিযোগে শেরপুর ফাঁড়ির এএসআই ক্লোজড

মাদক সংশ্লিষ্টতার অভিযোগে শেরপুর ফাঁড়ির এএসআই ক্লোজড

সর্বশেষ সংবাদ

গণঅভ্যুত্থানের সঙ্গে প্রথম বেইমানি জামায়াতের আমিরের: রাশেদ খান

গণঅভ্যুত্থানের সঙ্গে প্রথম বেইমানি জামায়াতের আমিরের: রাশেদ খান

প্রকৃত ভ্রাতৃত্ব গড়তে মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান ইরানের

প্রকৃত ভ্রাতৃত্ব গড়তে মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান ইরানের

আয়নাঘর পরিদর্শনে তারেক রহমানকে নির্যাতনের তথ্য সামনে এলো

আয়নাঘর পরিদর্শনে তারেক রহমানকে নির্যাতনের তথ্য সামনে এলো

ফেসবুক বিজ্ঞাপনের বিল পরিশোধে বিকাশ যুক্ত করার উদ্যোগ মেটার

ফেসবুক বিজ্ঞাপনের বিল পরিশোধে বিকাশ যুক্ত করার উদ্যোগ মেটার

জন্মের পর অন্য পরিবারের কাছে চলে গিয়েছিলেন রানি মুখার্জি

জন্মের পর অন্য পরিবারের কাছে চলে গিয়েছিলেন রানি মুখার্জি

এ সম্পর্কিত আরও পড়ুন

বগুড়ার এরুলিয়ায় শ্রমিকদের ওপর বাস উঠে নিহত ৬, আহত অন্তত ১০

বগুড়ার এরুলিয়ায় শ্রমিকদের ওপর বাস উঠে নিহত ৬, আহত অন্তত ১০

বগুড়ার এরুলিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারানো একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে কাজের অপেক্ষায় থাকা শ্রমিকদের ওপর উঠে গেলে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের এরুলিয়া সিল্কিবান্ধা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঢাকা থেকে নওগাঁগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে সড়কের পাশের একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। পরে

ওসমানীনগরে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮

ওসমানীনগরে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮

সিলেটের ওসমানীনগরে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে আটজন নিহত হয়েছেন। শুক্রবার সকালে সংঘটিত এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হলে প্রাণহানির সংখ্যা আটে পৌঁছায়। পুলিশ জানায়, ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে ব্যঙ্গেল পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ইউনিক পরিবহনের বাসে থাকা সাত যাত্রী ঘটনাস্থলেই মারা যান। আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া

রাজাপুরে চুরির চেষ্টা ব্যর্থ, শিকলে বেঁধে রাখা হলো যুবক

রাজাপুরে চুরির চেষ্টা ব্যর্থ, শিকলে বেঁধে রাখা হলো যুবক

ঝালকাঠির রাজাপুর উপজেলায় চুরির উদ্দেশ্যে একটি বাড়িতে ঢুকে হাতেনাতে ধরা পড়েছেন এক যুবক। পরে স্থানীয়দের সহায়তায় তাকে শিকল দিয়ে বেঁধে রাখা হলে ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। বৃহস্পতিবার উপজেলার সদর ইউনিয়নের আলগী গ্রামের মো. হাকিম সিকদারের বাড়িতে এ ঘটনা ঘটে। খবর ছড়িয়ে পড়ার পর শিকলে বাঁধা ওই যুবককে দেখতে উৎসুক মানুষের ভিড় জমে। আটক যুবক মো. রিয়াজ হাওলাদার (৩০)। তিনি

গোপালপুরে ১,৫০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

গোপালপুরে ১,৫০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার বিভিন্ন বিলে অভিযান চালিয়ে প্রায় ১,৫০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে জনসম্মুখে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে গোপালপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলার সুতী নয়াপাড়া, পূর্বপাড়া, মির্জাপুর সাহাপাড়া ও নরিল্লা বিলে এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ব্যবহার করে অবৈধভাবে মাছ

হাওরের আমন ধান রক্ষা ও পানি নিষ্কাশনের দাবিতে মৌলভীবাজারে বিক্ষোভ

হাওরের আমন ধান রক্ষা ও পানি নিষ্কাশনের দাবিতে মৌলভীবাজারে বিক্ষোভ

মৌলভীবাজার মনু প্রকল্পের ভেতর কাওয়াদিঘি হাওরে আমন ধান রক্ষা ও কৃত্রিম জলাবদ্ধতার স্থায়ী সমাধানের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন হাওরপাড়ের কৃষকরা।   কৃষি ও কৃষক রক্ষা কমিটির আয়োজনে বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল সহকারে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে তারা অবস্থান নেন। পরে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি দেন। সমাবেশে বক্তব্য দেন, আ স ম ছালেহ সোহেল,