
প্রকাশ: ২১ নভেম্বর ২০২১, ৫:১৮

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ব্রাহ্মণবাড়িয়া সরাইলে বিভিন্ন এলাকায় ১৭ প্রার্থীকে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার(২১নভেম্বর) সরাইল উপজেলা এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, ভ্রাম্যমান আদালতের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সামিন সারোয়ার। এ বিষয়ে সরাইল উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.আরিফুল হক মৃদুল বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আগামীতেও এমন অভিযান অব্যাহত থাকবে। ২৮ নভেম্বর সরাইল উপজেলার ৯ টি ইউনিয়ন নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

কোনো ট্যাগ পাওয়া যায়নি