
প্রকাশ: ২১ নভেম্বর ২০২১, ২:৭

নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলছেন, পুলিশ ও প্রশাসন একত্রিত হয়ে যা করতে চাইবে বাংলাদেশে সেটিই হবে। রোববার (২১) নভেম্বর বিকেলে রাজশাহীর পবা উপজেলা মিলনায়তনে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
নির্বাচন কমিশনার আরও বলেন, নির্বাচন নিয়ে যত অভিযোগ আসছে তার সবগুলো তদন্ত করা হচ্ছে। যারা দোষী প্রমাণিত হবেন তাদের শাস্তি নিশ্চিত করা হবে। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ও আমরা সেগুলো তদন্ত করে দেখছি।
এসময় নির্বাচন কর্মশালায় উপস্থিত ছিলেন রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম, জেলা প্রশাসক আব্দুল জলিল প্রমুখ।

প্রসঙ্গত: আগামী ২৮ নভেম্বর রাজশাহীর পবা উপজেলায় তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।