
প্রকাশ: ২১ নভেম্বর ২০২১, ০:১৭

দিনাজপুরের হাকিমপুর হিলিতে নিজের বাড়ির পাশ থেকে রফিকুল ইসলাম ফকির (৬০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
রবিবার(২১ নভেম্বর) দুপুরে উপজেলার জুঁতমুন বাঁশমুড়ি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ব্যক্তি ওই গ্রামের মৃত ফুল মিয়া ফকিরের ছেলে।
স্হানীয়রা জানায়, গতকাল রাতের খাবার শেষে পার্শ্ববর্তী ইটায় গ্রামে ওয়াজ মাহফিল (সভা) শুনার কথা বলে বাড়ি থেকে বাহির হয় রফিকুল ইসলাম। পরদিন সকালে তার বাড়ির পাশে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে হাকিমপুর থানার ওসি খায়রুল বাশার বলেন, বাড়ি পাশে একজনের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা আমাদের খবর দেয়। খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে পুলিশ সদস্যরা লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।পরে মরদেহ ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
তিনি আরো বলেন, তার শরীরের কোথাও কোন জখমের চিহ্ন পাওয়া যায়নি যার কারনে তাৎক্ষনিকভাবে মৃত্যুর কারন নিশ্চিত করা যায়নি। এঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়া চলমান রয়েছে।মরদেহের চোখ দিয়ে রক্ত ঝড়ছিল এটি স্বাভাবিক মৃত্যু নয় বলে পুলিশের ধারনা।পরে ময়না তদন্ত এর রিপোর্ট আসলে মৃত্যুর কারন জানা যাবে বলে পুলিশের ধারণা।