
প্রকাশ: ২০ নভেম্বর ২০২১, ১৭:৫৫

বরিশালের হিজলা উপজেলা সদর টেকের বাজার সংলগ্ন বিশ্ব খাদ্য কর্মসূচীর পুষ্টি চাল মিশ্রণে নিয়জিত ভোলা অটো রাইচ মিলের ম্যানেজার রাজিব এর হাতে গৃহকর্মী ফুলবানু(৫০) কে নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্যাতনের শিকার ফুলবানু আহত হয়ে হিজলা হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। ঘটনার পরপরই গৃহকর্মী নির্যাতনের বিষয়টি ধামাচাপা দেয় মিল মালিক কর্তৃপক্ষ।
আহত ফুলবানু বড়জালিয়া ইউনিয়নের বাউশিয়া এলাকার ৯নং ওয়ার্ডের নুরুল হক সিকদারের স্ত্রী। ফুলবানু জানান, দীর্ঘ চার বছর যাবৎ সে রান্নার কাজ করছেন এই ভোলা অটো রাইচ মিলে। তার ছেলে মোজাম্মেলও এই মিলের শ্রমিক। শুরু থেকেই এখানে রান্নার শেষে দুপুরের খাবার না খেয়ে, মিলের মালিক জসিম হাওলাদারের অনুমতিতে বাড়ির অন্যান্য সদস্যদের জন্য বাড়িতে রান্না করা ভাত নিয়ে যেতেন।

প্রতিদিনের মতো বুধবার দিনেও বাড়িতে ভাত নিয়ে যাওয়ার সময় মিলের ম্যানেজার এবং মালিকের মেয়ে জামাই রাজিব তাকে ভাত চুরির অভিযোগ এনে বকাবকি এবং শারীরিকভাবে নির্যাতন করে। মায়ের উপর নির্যাতন দেখে ছেলে মোজাম্মেল এগিয়ে এলে তাকেও এলোপাথাড়ি মারধর করে রাজিব। ঘটনার ব্যাপারে ম্যানেজার রাজিব এর কাছে জানতে চাইলে সে জানায় ভিন্ন কথা। রাজিব জানায়, মিলের শ্রমিকরা খাবার খেতে এসে পর্যাপ্ত খাবার কেন পেলো না, এটা বলার সাথে সাথে মা এবং ছেলে তার উপর আক্রমণ করে। মিলের মালিক জসিম হাওলাদারের কাছে মিলে নারী নির্যাতনের ব্যাপারে জানতে চাইলে সে জানায়, তেমন কিছু না নিজেদের মধ্যে একটু ভুল বুঝাবুঝি।
কোনো ট্যাগ পাওয়া যায়নি