
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২১, ২১:৩৭

মাদারীপুর জেলার গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির মতবিনিময় ও বাংলাদেশ রোগী কল্যাণ সোসাইটির কেন্দ্রীয় কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। শনিবার (১৩ই নভেম্বর) মাদারীপুর লেকভিউ পার্টি সেন্টারে আলোচনা সভা ও পরিচিত সভা হয়।এ সময়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামিলীগের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এম পি,এছাড়া আরো বক্তব্য রাখেন মাদারীপুর জেলা ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ ইকরামুল হক ।
বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির মাদারীপুর জেলা শাখার সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির মহাসচিব আবু ইউসুফ খান বাদল, গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সহ সভাপতি জুয়েল বেপারী, সাংগঠনিক সম্পাদক মিলন কুমাস দাস,

বাংলাদেশ কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির মাদারীপুর জেলা শাখার সভাপতি তাপস কুমার দাস ও সাধারণ সম্পাদক সাকিব খান, মাদারীপুর ফারিয়ার (ফার্মাসিটিক্যালস রিপ্রিজেন্টিভ অব এসোসিয়েশন) সভাপতি জাহিদ হাসান ও সাধারণ সম্পাদক মাসুদুর রহমান প্রমুখ।আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন গ্রাম ডাক্তার হচ্ছে প্রাথমিক চিকিৎসক, প্রায় ৭০ ভাগ রোগী ভাল হয় গ্রাম ডাক্তার দ্বারা। এছাড়াও অনুষ্ঠানে গ্রাম ডাক্তারদের কল্যাণে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
