
প্রকাশ: ১২ নভেম্বর ২০২১, ১৬:৪০

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের বুড়িরহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুইজন বাংলাদেশি নিহত হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতে ওই সীমান্তের ৯১৭ নম্বর মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ দুজনের মরদেহ ভারতের অভ্যন্তরে পড়ে আছে।
নিহতরা হলেন- উপজেলার লোহাকুচি এলাকার মালগড়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে মো. ভাষানি (৪০) ও একই এলাকার মুসলিম উদ্দিনের ছেলে মো. ইদ্রিস আলী (৪২)।
গোড়ল ইউনিয়ন চেয়ারম্যান মাহামুদুল ইসলাম জানান, ওই ইউনিয়নের মালগড়া এলাকার আলতাব হোসেনের পুত্র আসাদুজ্জামান ভাসানী ও ঈদ্রিস আলীর পুত্র মোসলেম উদ্দিনসহ কয়েকজন সীমান্তে ভারতীয় গরু পারাপার করতে যায়।

বিজিবি ও এলাকাবাসী সূত্র জানায়, ওই সীমান্ত দিয়ে কয়েকজন রাখাল ভারতে অভ্যন্তরে গিয়ে গরু আনতে যান। ভোরে গরু নিয়ে সীমান্ত অতিক্রম করার সময় টহলরত ভারতীয় কোচবিহারের ৭৫ বিএসএফ ব্যাটালিয়ন সাতভান্ডারিয়া ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে দুজন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান।
কোনো ট্যাগ পাওয়া যায়নি

এ বিষয়ে লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।