
প্রকাশ: ১১ নভেম্বর ২০২১, ১৮:৪৫

শান্তিপূর্ণভাবে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ও ছোটভাকলা দুটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে।বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়েছে।সকাল ৯ টার দিকে উজানচর ৮ নম্বর ওয়ার্ডের সাহাজউদ্দিন মন্ডল ইনস্টিটিউট কেন্দ্রে নারী ভোটারদের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে। এই কেন্দ্র ২ হাজার ২৭৭ জন ভোটার রয়েছে। তাছাড়া আরো কয়েকটা কেন্দ্র ঘুড়ে দেখা যায় ভোটারদের অবস্থা চোখে পড়ার মত।
জানা গেছে, ২টি ইউনিয়নে ৫ জন চেয়ারম্যান প্রার্থীসহ মোট ৮২ জন প্রার্থী ভোটযুদ্ধে অবতীর্ণ হয়েছেন। ছোট ভাকলা ইউনিয়নের চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান আমজাদ হোসেন আওয়ামী লীগের মনোনয়নে নৌকা এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী আনারস প্রতীক নিয়ে লড়ছেন। এর পাশাপাশি এ ইউনিয়নের সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ২৯ ও সংরক্ষিত মহিলা ওয়ার্ডের সদস্য পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ইউনিয়নের মোট ভোটার ১৪ হাজার ৮৫৭ জন। তার মধ্যে ৭ হাজার ৫২৪ পুরুষ এবং ৭ হাজার ৩৩৩ জন মহিলা ভোটার।
অপরদিকে, উজানচর ইউনিয়নের ৩ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে গোলজার হোসেন মৃধা আওয়ামী লীগের মনোনয়নে নৌকা এবং স্বতন্ত্র দুই প্রার্থীর মধ্যে বর্তমান চেয়ারম্যান আবুল হোসেন ফকির আনারস ও জিন্দার আলী ঘোড়া প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া এ ইউনিয়নে সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ২৭ ও সংরক্ষিত মহিলা ওয়ার্ডের সদস্য পদে ৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইউনিয়নের মোট ভোটার ২২ হাজার ৫০৩ জন। তার মধ্যে ১১ হাজার ৭২৬ জন পুরুষ ও ১০ হাজার ৭৮৭ জন মহিলা ভোটার।

কোনো ট্যাগ পাওয়া যায়নি
সুষ্ঠভাবে নির্বাচনের জন্য দুই ইউনিয়নে ১৯ টি কেন্দ্রে পুলিশ, বিজিবি, আনছার সদস্য মোতায়েন রয়েছে এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ।উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. নিজাম উদ্দিন আহমেদ বলেন, সুষ্ঠু, নিরেপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে ইউপি নির্বাচনের ভোটগ্রহণ চলছে। যেকোনো ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশসহ আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে রয়েছে।