
প্রকাশ: ১০ নভেম্বর ২০২১, ২২:৩৪

অপহরণের পর তরুণীকে ধর্ষণ করার ঘটনায় আল-আমীন(২১) নামের এক অপহরণকারীকে আটক করেছে র্যাব -৪।সাভার থেকে অপহরণ করা তরুণীকে ৭ দিন পর রাজধানীতে অভিযান চালিয়ে আসামি আল আমিনসহ তরুণীকে উদ্ধার করেছে র্যাব এর একটি আভিযানিক দল।
বুধবার (১০ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন সিপিসি-২, র্যাব -৪ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান। এর আগে মঙ্গলবার রাতে রাজধানীর পল্লবী এলাকা থেকে ওই তরুণীকে উদ্ধার ও আল আমিনকে আটক করা হয়।
র্যাব -৪ জানাই , ৩ নভেম্বর সকাল ৯ টার দিকে সাভারের উত্তর রাজাশন এলাকা থেকে ওই তরুণীকে জোরপূর্বক অপহরণ করে আল-আমিন নামের ওই যুবক। এ ঘটনায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী পরিবার। পরে সিপিসি-২, র্যাব -৪ তদন্ত শুরু করে। তথ্য প্রযুক্তি ব্যবহার করে অবস্থান শনাক্তের পর ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় অপহরণের শিকার ওই তরুণীকে উদ্ধার এবং আল-আমিনকে আটক করা হয়।

ভুক্তভোগী তরুণীকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে অপহরণ করে রাজধানীর পল্লবী এলাকায় নানার বাসায় আটকে রাখে আল-আমিন। ৭ দিন ধরে ওই তরুণীকে একাধিকবার আল আমিন ধর্ষণ করেছে বলে জানা গেছে।সিপিসি-২, র্যাব -৪এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান বলেন, আটকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
