বুধবার, ১ এপ্রিল, ২০২৬১৮ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়বাংলাদেশ

আগামীকাল শহীদ নূর হোসেন দিবস

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৯ নভেম্বর ২০২১, ১:১২

শেয়ার করুনঃ
আগামীকাল শহীদ নূর হোসেন দিবস

আগামীকাল বুধবার (১০ নভেম্বর) শহীদ নূর হোসেন দিবস। ১৯৮৭ সালের এদিনে যুবলীগ নেতা নূর হোসেনের রক্তে রঞ্জিত হয়েছিল ঢাকার রাজপথ। নূর হোসেনের এই আত্মত্যাগ তৎকালীন স্বৈরশাসনের বিরুদ্ধে গণতন্ত্রকামী মানুষের আন্দোলনকে বেগবান করেছিল।

দিবসটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। আওয়ামী লীগের পক্ষ থেকে আগামীকাল সকাল ৮টায় রাজধানীর গুলিস্তানস্থ শহীদ নূর হোসেন স্কয়ারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হবে।

আরও

সরাইলে অটো-সিএনজি ভাড়া বৃদ্ধি, যাত্রীদের অসন্তোষ চরমে

সরাইলে অটো-সিএনজি ভাড়া বৃদ্ধি, যাত্রীদের অসন্তোষ চরমে

রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিবসটি উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তাঁর বাণীতে বলেন, বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে ১০ নভেম্বর এক গুরুত্বপূর্ণ দিন। ১৯৮৭ সালের এই দিনে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের সাহসী সৈনিক নূর হোসেন ‘স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তিপাক’ এই শ্লোগান শরীরে ধারণ করে স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। সেদিন প্রতিবাদের পুরোভাগে থাকা শহীদ নূর হোসেনের রক্তে রঞ্জিত হয়েছিল ঢাকার রাজপথ। তিনি শহীদ নূর হোসেন দিবসে শ্রদ্ধাভরে স্মরণ করেন নূর হোসেনসহ গণতন্ত্রের জন্য আত্মোৎসর্গকারী সকল শহীদকে।

প্রধানমন্ত্রী বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের এই আন্দোলন-সংগ্রামে আরো নাম না জানা অনেকে আত্মাহুতি দিয়েছিলেন। অব্যাহত লড়াই-সংগ্রামের ধারাবাহিকতায় ১৯৯০ সালের ৬ ডিসেম্বর অবশেষে স্বৈরশাসকের পতনের মধ্য দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার হয়। জনগণ ফিরে পায় ভোট ও ভাতের অধিকার। তিনি নূর হোসেনসহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং  তাঁদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png
শহীদ নূর হোসেন দিবস
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

আরও

ফেসবুকে স্যাটাস দিয়ে সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর আত্মহত্যার চেষ্টা

ফেসবুকে স্যাটাস দিয়ে সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর আত্মহত্যার চেষ্টা

১৯৮৭ সালের ১০ নভেম্বর সচিবালয়ের সামনে ১৫ দল, ৭ দল ও ৫ দলের অবস্থান ধর্মঘট কর্মসূচি ছিলো। সেই কর্মসূচির সাথে সম্পৃক্ত ছাত্র সংগঠনগুলোর সমর্থনে অবস্থান ধর্মঘট ঘেরাও কর্মসূচিতে রূপ লাভ করে। স্বৈরশাসকের সকল বাধাকে উপেক্ষা করে ১০ নভেম্বর সকাল থেকেই সচিবালয়ের চারদিকে আন্দোলনকারী ছাত্র-জনতার মিছিল সমবেত হয়। তখন তোপখানা রোডের মুখে পুলিশ বক্স পেরিয়ে শুরু হয় নূর হোসেনদের সাহসী মিছিল, সাহসী যুবক উদাম গায়ে লিখেছিল ‘গণতন্ত্র মুক্তিপাক-স্বৈরাচার নিপাত যাক’।

সমাবেশ শুরুর সাথে সাথে শুরু হয় পুলিশের বেধড়ক লাঠিচার্জ, টিয়ারগ্যাস নিক্ষেপ। পল্টন তখন রণক্ষেত্র। এরই মধ্যে খবর আসে পুলিশের গুলির্বষণে শহীদ হয়েছেন নূর হোসেন। আহত হয়েছেন অসংখ্য। নূর হোসেনের আত্মদানের মাধ্যমে সেদিন গণতন্ত্রের নতুন সংগ্রাম শুরু হয়। সেই সংগ্রামের ধারায় ১৯৯০ সালের ৪ ডিসেম্বর স্বৈরাচারী শাসক পদত্যাগের ঘোষণা দেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ এক বিবৃতিতে আগামীকাল শহীদ নূর হোসেন দিবস যথাযথ মর্যাদার সাথে স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে পালনের জন্য আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনসমূহের নেতা-কর্মীসহ সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় নদীতে পড়ল যাত্রীবাহী বাস

দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় নদীতে পড়ল যাত্রীবাহী বাস

প্রকৃতি আর পাখির অনন্য স্বর্গরাজ্য মৌলভীবাজারের ‘বার্ড পার্ক’

প্রকৃতি আর পাখির অনন্য স্বর্গরাজ্য মৌলভীবাজারের ‘বার্ড পার্ক’

নৌকা-ই ভরসা, সেতুর অপেক্ষায় শালজোড়বাসীর জীবনযুদ্ধ

নৌকা-ই ভরসা, সেতুর অপেক্ষায় শালজোড়বাসীর জীবনযুদ্ধ

নাফ নদ থেকে ৩ নৌকাসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

নাফ নদ থেকে ৩ নৌকাসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

ঝালকাঠিতে হস্তান্তরের আগেই ধসে হেলে পড়েছে ৪২ লাখের ব্রিজ!

ঝালকাঠিতে হস্তান্তরের আগেই ধসে হেলে পড়েছে ৪২ লাখের ব্রিজ!

সর্বশেষ সংবাদ

শ্রীমঙ্গলে আলোচিত স্কুল ছাত্র হত্যা মামলায় দুই আসামি গ্রেফতার

শ্রীমঙ্গলে আলোচিত স্কুল ছাত্র হত্যা মামলায় দুই আসামি গ্রেফতার

সরাইলে অটো-সিএনজি ভাড়া বৃদ্ধি, যাত্রীদের অসন্তোষ চরমে

সরাইলে অটো-সিএনজি ভাড়া বৃদ্ধি, যাত্রীদের অসন্তোষ চরমে

দূর্নীতি মুক্ত বরিশাল সিটি করপোরেশনের ঘোষণা প্রশাসক শিরিনের

দূর্নীতি মুক্ত বরিশাল সিটি করপোরেশনের ঘোষণা প্রশাসক শিরিনের

সিরাজগঞ্জে জাল টাকা তৈরির কারখানায় অভিযান, সরঞ্জামসহ আটক ১

সিরাজগঞ্জে জাল টাকা তৈরির কারখানায় অভিযান, সরঞ্জামসহ আটক ১

মুন্সিগঞ্জ থেকে চরমোনাই মাহফিলে আসা লঞ্চ ডুবি

মুন্সিগঞ্জ থেকে চরমোনাই মাহফিলে আসা লঞ্চ ডুবি

এ সম্পর্কিত আরও পড়ুন

হরমুজ প্রণালি পারের অনুমতি পেল বাংলাদেশি ছয় জাহাজ

হরমুজ প্রণালি পারের অনুমতি পেল বাংলাদেশি ছয় জাহাজ

মধ্যপ্রাচ্যের চরম উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে অবশেষে স্বস্তির খবর এসেছে বাংলাদেশের জন্য। দীর্ঘদিন ধরে অবরুদ্ধ থাকার পর হরমুজ প্রণালিতে আটকে থাকা বাংলাদেশের ছয়টি বাণিজ্যিক জাহাজকে চলাচলের অনুমতি দিয়েছে ইরান। বুধবার (১ এপ্রিল) ঢাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমী জাহানাবাদী। রাষ্ট্রদূত জানান, ইরানের সর্বোচ্চ নিরাপত্তা কাউন্সিল আনুষ্ঠানিকভাবে বাংলাদেশি জাহাজগুলোকে হরমুজ প্রণালি অতিক্রমের অনুমোদন দিয়েছে। বর্তমানে

জ্বালানি সঙ্কট মোকাবিলায় এক লাখ টন ক্রুড অয়েল ক্রয়ের অনুমোদন

জ্বালানি সঙ্কট মোকাবিলায় এক লাখ টন ক্রুড অয়েল ক্রয়ের অনুমোদন

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হওয়ায় দেশের জরুরি জ্বালানি চাহিদা পূরণের লক্ষ্যে সরকার এক লাখ টন ক্রুড অয়েল সরাসরি ক্রয় পদ্ধতিতে সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। এর আগে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে নীতিগত অনুমোদন নেওয়া হয়েছিল। বৈঠকে

বিএনপি ইতিহাস বিকৃতির বিরুদ্ধে, আইনমাফিক বিচার নিশ্চিত: তথ্যমন্ত্রী

বিএনপি ইতিহাস বিকৃতির বিরুদ্ধে, আইনমাফিক বিচার নিশ্চিত: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বিএনপি কোনোভাবেই ইতিহাসকে বিকৃত হতে দেবে না। মঙ্গলবার (৩১ মার্চ) জাতীয় প্রেস ক্লাবে ‘স্বাধীনতার ঘোষক ও রণাঙ্গনের জিয়া’ শীর্ষক আলোচনা সভায় তিনি বলেন, “বিগত সরকার (আওয়ামী লীগ) ইতিহাসকে নিজেদের মতো করে বিকৃত করেছিল। আমরা প্রতিটি ঘটনাকে আইনের আওতায় আনবো। কিন্তু আইন ও ন্যায়ের বাইরে ইতিহাস বিকৃতির দায় আমরা গ্রহণ করব না।” তথ্যমন্ত্রী আরও বলেন,

স্বাস্থ্য ক্যাডার সংকটে সমাধানের পথে সরকারের আশ্বাস

স্বাস্থ্য ক্যাডার সংকটে সমাধানের পথে সরকারের আশ্বাস

বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) স্বাস্থ্য ক্যাডারের পদোন্নতি থেকে বঞ্চিত ১ হাজার ৮২১ জন চিকিৎসকের দাবির বিষয়ে আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে রাজধানীর সচিবালয়ের ৫ নম্বর ফটকের পাশে অবস্থানরত বঞ্চিত চিকিৎসকদের একটি প্রতিনিধি দলের সঙ্গে কথা বলেন তিনি। দীর্ঘদিন ধরে পদোন্নতি না পাওয়ার অভিযোগ তুলে চিকিৎসকরা ওই স্থানে অবস্থান কর্মসূচি পালন করেন এবং তাদের ন্যায্য

দুর্নীতির অভিযোগে হাইকোর্ট বিচারপতির আকস্মিক পদত্যাগ

দুর্নীতির অভিযোগে হাইকোর্ট বিচারপতির আকস্মিক পদত্যাগ

দুর্নীতি, অসদাচরণ ও বিচারিক ক্ষমতার অপব্যবহারের গুরুতর অভিযোগের মুখে পদত্যাগ করেছেন হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. রেজাউল হাসান। সোমবার (৩০ মার্চ) তিনি তার পদত্যাগপত্র বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রশাসনের মাধ্যমে রাষ্ট্রপতির নিকট পাঠান বলে সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে। এর আগে বিচারপতির বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল-এ লিখিত অভিযোগ দাখিল করা হয়। শিল্পপ্রতিষ্ঠান শাহ গ্রুপ-এর চেয়ারম্যান কে এম মজিবুল হক বাদী হয়ে দুর্নীতি ও