
প্রকাশ: ৯ নভেম্বর ২০২১, ২২:৪২

সিরাজগঞ্জের শাহজাদপুরে ট্রাক উল্টে দুই কৃষি শ্রমিক নিহত হয়েছে।এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১৭ জন। মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুরে উপজেলার শাহজাদপুর-জামিরতা আঞ্চলিক সড়কে পারজামিরতা গ্রামে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন, বাশুরিয়া গ্রামের তানুক আলীর ছেলে আব্দুর রাজ্জাক ও একই গ্রামের মৃত রমজান আলীর ছেলে বাবর আলী।
শাহজাদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ার ফাইটার জাহাঙ্গীর হোসেন জানিয়েছেন, জামিরতা থেকে ট্রাকযোগে ধান কাটার জন্য ২০ জন শ্রমিক জয়পুরহাটের উদ্দেশ্যে রওনা দেন। ট্রাকটি জামিরতা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়।ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পোঁছে হতাহতদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

কোনো ট্যাগ পাওয়া যায়নি