
প্রকাশ: ৮ নভেম্বর ২০২১, ২২:৩২

বরিশালে মাইক্রোবাস ও টেম্পোর মধ্যে সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।সোমবার (৮ নভেম্বর) দুপুরে বরিশালে-পটুয়াখালী মহাসড়কের দপদপিয়া জিরো পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, সোমবার (৮ নভেম্বর) দুপুরে বাকেরগঞ্জের দিক থেকে একটি টেম্পো বরিশালে আসছিল। দপদপিয়ার জিরো পয়েন্ট এলাকায় আসলে বিপরীতদিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ৪ জন আহত হন। পরে আহতদের উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় সেখানে নির্মাণ শ্রমিক নাসির বিশ্বাসের মৃত্যু হয়।

ঝালকাঠির নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোরঞ্জন মিস্ত্রী এ তথ্য নিশ্চিত করে জানান, অবস্থা গুরুতর থাকায় মাইক্রোবাস চালক জাহাঙ্গীর মৃধা ও তরকারি ব্যবসায়ী মিরাজুল ইসলামকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেন চিকিৎসকরা। ঢাকায় নেওয়ার পথে রাস্তায় তারা মারা যান।
কোনো ট্যাগ পাওয়া যায়নি