
প্রকাশ: ৮ নভেম্বর ২০২১, ১৬:৪৩

টেকনাফ মডেল থানার পুলিশ অভিযান চালিয়ে পাঁচ কোটি টাকার মাদক আইস, ইয়াবা ও নগদ টাকাসহ এক নারী মাদক পাচারকারিকে আটক করেছে।রবিবার (৭ নভেম্বর ) দিনগত রাতে অভিনয় চালিয়ে তাকে আটক করা হয়।আটককৃত নারী হলেন গোল ফরাজ (৩৫), সে টেকনাফ পৌরসভার নতুন পল্লান পাড়া ইসলামাবাদ এলাকার বসবাসরত মালেক মিস্ত্রির স্ত্রী। টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রবিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ মডেল থানা পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. খোরশেদ আলম ও এস আই রফিক এর নেতৃত্বে একদল পুলিশ নতুন পল্লান পাড়া এলাকায় অভিযানে যায়। এসয় ধৃত গুল ফরাজের বাড়িতে অভিযান চালিয়ে ১ কেজি ক্রিস্টাল মেথ আইস মাদক, ১০ হাজার পিস ইয়াবা ও মাদক কারবারে ব্যবহৃত সাড়ে পাঁচ হাজার নগদ টাকাসহ গোল ফরাজ কে আটক করে। তিনি আরও জানান, আটক আসামির বিরুদ্ধে মাদক আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কোনো ট্যাগ পাওয়া যায়নি