
প্রকাশ: ৭ নভেম্বর ২০২১, ০:৪৮

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মাটি খুঁঁড়তে গিয়ে মিলেছে ভর্তি ধাতব মুদ্রা। রবিবার দুপুরে উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের বাগবাড়ি গ্রাম এ সব মুদ্রা উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সকালে বাগবাড়ি গ্রামের গাজলুর ছেলে মোহাম্মদ মুসা বাড়িতে নতুন বাথরুম নির্মাণের জন্য মাটি খনন করছিল। এ সময় কোদালের আঘাতে একটি মাটির ব্যাংক ভেঙে যায়। সেই ব্যাংক থেকে ১৪৫টি সিলভার ও সোনালী কালারের ধাতব মুদ্রা উদ্ধার করা হয়। মুদ্রাগুলোতে উর্দুতে অস্পৃষ্ট করে লিখা আছে।

শিবগঞ্জ থানার এসআই জুয়েল রানা জানান, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে মুদ্রাগুলো জব্দ করা হয়েছে। ধারণা করা হচ্ছে- পাকিস্তান আমলের এসব মুদ্রা। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি আরও জানান, পাকিস্তান আমলে এসব এলাকায় হিন্দুদের বাড়ি ছিল। তারা চলে যাওয়ার সময় মুদ্রাসহ ব্যাংকটি মাটির নিচে লুকিয়ে রাখতে পারে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
