শনিবার, ৯ মে, ২০২৬২৭ বৈশাখ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

বসুন্ধরার এমডিকে একাধিকবার হত্যাচেষ্টা, পটিয়ার যুবক আটক

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৫ নভেম্বর ২০২১, ৫:৫১

শেয়ার করুনঃ
বসুন্ধরার এমডিকে একাধিকবার হত্যাচেষ্টা, পটিয়ার যুবক আটক

বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরকে একাধিকবার হত্যাচেষ্টা হয়েছে। সর্বশেষ পরিকল্পনা অনুযায়ী জুমার নামাজের সময় আনভীরকে গুলি করে হত্যার ষড়যন্ত্র হয়।

এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে সাইফুল ইসলাম সাদ (২৩) নামে চট্টগ্রামের পটিয়ার এক যুবককে আটক করেছে রাজধানীর ভাটারা থানা পুলিশ। শুক্রবার (০৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার সাউতুল কোরআন মাদরাসা ও এতিমখানা থেকে তাকে আটক করা হয়। অভিযোগটি তদন্ত করছেন ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) ও তদন্ত কর্মকর্তা হাসান মাসুদ। তিনি আদালতে অভিযুক্ত সাদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

আরও

শ্রীমঙ্গলে মাদক বিক্রির ৫ লাখ টাকাসহ ২ কারবারি গ্রেফতার

শ্রীমঙ্গলে মাদক বিক্রির ৫ লাখ টাকাসহ ২ কারবারি গ্রেফতার

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাদ জানিয়েছেন, শুক্রবার পবিত্র জুমার নামাজ চলাকালে সায়েম সোবহান আনভীরকে গুলি করে হত্যার প্রস্তুতি ছিল তার। পটিয়ার সংসদ সদস্য হুইপ সামশুল হক চৌধুরী এবং তার ছেলে নাজমুল করিম ওরফে শারুন চৌধুরীর নির্দেশে হত্যার এ পরিকল্পনার কথা স্বীকার করেন তিনি। এর আগে, দুধের মধ্যে বিষ মিশিয়ে এবং ছুরিকাঘাতে হত্যার ষড়যন্ত্র করেছিল সংঘবদ্ধ চক্রটি। তবে একাধিকবার চেষ্টা করেও সেসব পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থ হয় তারা।

জিজ্ঞাসাবাদে সাদ আরও জানায়, ‘শারুন বলেছে জুমার নামাজের সময় সায়েম সোবহান আনভীরকে সরাসরি গুলি করে দিতে। বাইরে তাদের গাড়ি অপেক্ষা করবে। মসজিদ থেকে দ্রুত পালিয়ে আমি যাতে ওই গাড়িতে উঠে যেতে পারি সে ধরনের ব্যবস্থার কথাও জানায়। ’

আরও

পাঁচবিবিতে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01KQAG1VP3BB73V7HDE2DKRZ1X.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
পাঁচবিবিতে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

ভাটারা থানা সূত্রে জানা যায়, বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরকে হত্যার পরিকল্পনার খবর পেয়ে সন্দেহভাজন হিসেবে সাইফুল ইসলাম সাদকে আটক করা হয়। শুক্রবার তাকে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হয়েছে। সাদকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হলে এ হত্যা মিশনের মূল হোতাদের বিষয়ে আরও স্পষ্ট ধারণা পাওয়া যেতে পারে।

অনুসন্ধানে জানা যায়, প্রায় তিন মাস ধরে বসুন্ধরা এমডিকে হত্যার ষড়যন্ত্র চলছিল। অন্তত চারবার ছদ্মবেশে বসুন্ধরা গ্রুপের এমডি হাউসে ঢোকেন সাদ। হুইপ সামশুল হক ও তার ছেলে শারুনের নির্দেশনায় কীভাবে আনভীরকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল তার বিস্তারিত জানান সাদ। কয়েকবার ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত মাদরাসা শিক্ষার্থীর ছদ্মবেশ ধরেন। ভর্তি হন বসুন্ধরা আবাসিক এলাকার সাউতুল কোরআন মাদরাসা ও এতিমখানায়। কারণ তিনি মাদরাসা থেকে প্রতিদিন বসুন্ধরা এমডির বাসায় কোরআন খতমের জন্য শিক্ষার্থীরা আসেন। সেই দলের সঙ্গে মিশে জুমার নামাজ পড়ার সময় বসুন্ধরা এমডিকে হত্যার পরিকল্পনা বাস্তবায়নের শেষ চেষ্টা করেন।

মাদরাসার অধ্যক্ষ মুফতি মিসবাহ উদ্দিন সগির জানান, কিছুদিন ধরে সাদের গতিবিধি সন্দেহজনক মনে হচ্ছিল। সে ফোনে কথা বলার সময় ঘুরেফিরে তার মুখে হুইপ এবং শারুনের নামটি শোনা যেত। এরপর সাদের গতিবিধি কড়া নজরদারিতে রাখছিলেন অধ্যক্ষ। হুইপ ও শারুন চৌধুরীর পরিকল্পনায় সাদ যে বসুন্ধরার এমডিকে হত্যার মিশন নিয়ে এখানে এসেছিলেন, তা স্পষ্ট হয়ে যাওয়ার পর তিনি বসুন্ধরা আবাসিক এলাকার নিরাপত্তা কর্মকর্তা ও কর্মীদের বিষয়টি অবহিত করেন।

এ ঘটনায় গতকাল ভাটারা থানায় বসুন্ধরা গ্রুপের জনসংযোগ বিভাগের প্রধান মেজর (অব.) শেখ মিজানুর রহমানের বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছিল। অভিযোগে সাদ ছাড়াও হত্যার নির্দেশদাতা হিসেবে হুইপ সামশুল হক চৌধুরী ও তার ছেলে শারুন চৌধুরীকে আসামি করার আবেদন করা হয়। অভিযোগে বলা হয়- পূর্বশত্রুতার জের ধরে হুইপপুত্র শারুন চৌধুরী বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরকে হত্যার পরিকল্পনা করেন। এর আগেও কয়েক দফা এ ধরনের ষড়যন্ত্র বাস্তবায়নের চেষ্টা করেছিল চক্রটি।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

মামলার বাদী মিজানুর রহমান জানান, হুইপ সামশুল হক ও তার ছেলে শারুন বসুন্ধরা গ্রুপের এমডিকে হত্যার নীলনকশা করেন। এজন্য তাদের আস্থাভাজন পটিয়ার যুবক সাইফুল ইসলাম সাদকে কৌশলে দিনমজুরের ছদ্মবেশে বসুন্ধরা গ্রুপের এমডি হাউসে পাঠান। বিভিন্ন কাজের সুবাদে সে এমডি হাউসে চারবার প্রবেশও করেছিলেন।

তিনি জানান, সাদ নিয়মিত বাড়ির বাইরে গিয়ে খামার থেকে এমডি হাউসে দুধ নিয়ে আসার কাজ করতেন। পরিকল্পনা মোতাবেক সাদকে ওই দুধের সঙ্গে বিষ মিশিয়ে দেওয়ার পরামর্শ দেন শারুন। কিন্তু কয়েক দফা পরিকল্পনায় তা ভেস্তে যায়। এরপর বসুন্ধরার এমডিকে শুক্রবার মসজিদে জুমার নামাজ পড়ার সময় ছুরি মেরে হত্যার প্রস্তুতিও ছিল তাদের। তবে অনুকূল পরিস্থিতি না থাকায় সাদ ওই পরিকল্পনাও বাস্তবায়ন করতে পারেনি।

জিজ্ঞাসাবাদে সাদ জানিয়েছেন, তিনি চট্টগ্রামের পটিয়া সেন্ট্রাল হাইস্কুলে দশম শ্রেণিতে পড়ার সময় হুইপ সামশুলের ক্যাডার হান্নান ও মান্নানের সঙ্গে পরিচয় হয়। হান্নান ও মান্নান একপর্যায়ে সাদকে সামশুল এবং শারুনের কাছে নিয়ে যান। সামশুল ও শারুনের নির্দেশনায় এবং প্রত্যক্ষ তত্ত্বাবধানেই তিনি পরিচয় গোপন করে বসুন্ধরা এমডির বাসায় কাজ নিয়েছিলেন। এছাড়া হুইপের সঙ্গে সাদের ঘনিষ্ঠ ছবিও পাওয়া গেছে।

জানা গেছে, দিনমজুরের ছদ্মবেশে বসুন্ধরা গ্রুপের এমডি হাউসে কাজ নেন সাদ। এমডি হাউসে প্রবেশের সুযোগ হাতের নাগালে চলে আসার খবরটি মুহূর্তেই চলে যায় হুইপ সামশুর ক্যাডার হান্নান ও মান্নানের কানে। এরপর শারুন চৌধুরীর সঙ্গে সাদের বৈঠকের ব্যবস্থা করে দেন তারা। ওই বৈঠকে বসুন্ধরার এমডিকে হত্যার পরিকল্পনার কথা সাদকে জানান শারুন এবং তার বাবা। কাজটি করে দিলে সাদের পুরো জীবনে আর কিছু করা করা লাগবে না বলেও টোপ ফেলেন বাবা-ছেলে। সেই মিটিংয়ে সাদের হাতে নগদ ২০ হাজার টাকা ধরিয়ে দেন শারুন। পরিকল্পনা বাস্তবায়ন হলে আরও টাকা দেওয়ার প্রলোভন দেখানো হয়।

মামলার অভিযোগের তথ্যমতে, চূড়ান্ত পরিকল্পনা গ্রহণ করা হয় গত দুর্গাপূজার ছুটিতে সাদ যখন বাড়ি যান। ১০ অক্টোবর ছুটি নিয়ে চট্টগ্রামে যান সাদ। ১২ দিন ছুটি কাটিয়ে ২৩ অক্টোবর কর্মস্থলে ফিরে আসেন। ছুটিতে যাওয়ার পর শারুনের সঙ্গে সাক্ষাৎ হয় সাদের। এ সময় সাদকে একটি পিস্তল দিয়ে বসুন্ধরার এমডিকে গুলি করে হত্যার ষড়যন্ত্র করা হয়। পরিকল্পনা মোতাবেক ৫ নভেম্বর (গতকাল) জুমার নামাজ পড়ার সময় বসুন্ধরার এমডি আনভীরকে গুলি করে হত্যার প্রস্তুতি নিচ্ছিলেন সাদ।

সূত্র জানান, বসুন্ধরা গ্রুপের এমডিকে হত্যার পরিকল্পনা সফলভাবে বাস্তবায়ন করতে পারলে সাদকে বড় ধরনের পুরস্কৃত করার আশ্বাস দিয়েছিলেন শারুন চৌধুরী। আর ব্যর্থ হলে তাকেই প্রাণনাশের হুমকি দেওয়া হয়। থানা-পুলিশ ম্যানেজ করারও আশ্বাস দেওয়া হয় তাকে। চট্টগ্রাম থেকে ফিরে গত দুটি জুমার নামাজে সঙ্গে পিস্তল নিয়ে রেখেছিলেন সাদ। কিন্তু পরিস্থিতি অনুকূলে না থাকায় সফল হননি।

জনপ্রিয় সংবাদ

ফজরের নামাজে ইমামকে হত্যা, ঘাতক গ্রেফতার

ফজরের নামাজে ইমামকে হত্যা, ঘাতক গ্রেফতার

ভবন নির্মাণে খালের নাব‍্যতা হারাতে বসেছে শত বছরের পুরনো খাল

ভবন নির্মাণে খালের নাব‍্যতা হারাতে বসেছে শত বছরের পুরনো খাল

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ববিতে বিক্ষোভ

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ববিতে বিক্ষোভ

শ্রীমঙ্গলে নারীর গলায় দা ঠেকিয়ে স্বর্ণালংকার ছিনতাই!

শ্রীমঙ্গলে নারীর গলায় দা ঠেকিয়ে স্বর্ণালংকার ছিনতাই!

শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা অপরিহার্য- এমপি আনোয়ারুল ইসলাম

শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা অপরিহার্য- এমপি আনোয়ারুল ইসলাম

সর্বশেষ সংবাদ

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিলেন প্রধানমন্ত্রী

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিলেন প্রধানমন্ত্রী

বিরামপুরে অনুমতি ছাড়াই ইউক্যালিপটাস কাটায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা

বিরামপুরে অনুমতি ছাড়াই ইউক্যালিপটাস কাটায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা

১৬ দিন পর কফিনবন্দি হয়ে দেশে ফিরলেন প্রবাসী মুরাদ

১৬ দিন পর কফিনবন্দি হয়ে দেশে ফিরলেন প্রবাসী মুরাদ

শ্রীমঙ্গলে পুকুর থেকে রিকশাচালকের মরদেহ উদ্ধার

শ্রীমঙ্গলে পুকুর থেকে রিকশাচালকের মরদেহ উদ্ধার

পাঁচবিবিতে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

পাঁচবিবিতে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

এ সম্পর্কিত আরও পড়ুন

বিরামপুরে অনুমতি ছাড়াই ইউক্যালিপটাস কাটায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা

বিরামপুরে অনুমতি ছাড়াই ইউক্যালিপটাস কাটায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা

দিনাজপুরের বিরামপুর উপজেলার চরকাই বন গবেষণা কেন্দ্র এলাকায় বন বিভাগের একটি গাছ কাটাকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। দায়িত্বপ্রাপ্ত এক ফিল্ড এসিস্ট্যান্টের বিরুদ্ধে সরকারি নিয়ম উপেক্ষা করে বনাঞ্চলের গাছ কেটে ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগ উঠেছে। অভিযোগ সূত্রে জানা যায়, গত ২১ এপ্রিল ভোরে চরকাই বন গবেষণা কেন্দ্রের ফিল্ড এসিস্ট্যান্ট মো. সাইফুল ইসলাম একটি অপরিপক্ক ইউক্যালিপটাস গাছ কর্তন করেন। পরে গাছটি

১৬ দিন পর কফিনবন্দি হয়ে দেশে ফিরলেন প্রবাসী মুরাদ

১৬ দিন পর কফিনবন্দি হয়ে দেশে ফিরলেন প্রবাসী মুরাদ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার প্রবাসী মুরাদ শেখ (৩৬)-এর মরদেহ ১৬ দিন পর দেশে পৌঁছেছে। শনিবার (৯ মে) ভোর সাড়ে ৪টার দিকে তার মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। নিহত মুরাদ গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দরাপের ডাঙ্গী গ্রামের আব্দুল খালেক শেখের ছেলে। একই দিন সকাল ৯টার দিকে মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছালে স্বজনদের আহাজারিতে পুরো

শ্রীমঙ্গলে পুকুর থেকে রিকশাচালকের মরদেহ উদ্ধার

শ্রীমঙ্গলে পুকুর থেকে রিকশাচালকের মরদেহ উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় পানিতে ডুবে মোহাম্মদ হোসেন (৫৪) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার ৮ নম্বর কালিঘাট ইউনিয়নের ভাড়াউড়া চা-বাগানের রামপাড়া এলাকায় অজয় হাজরার বসতবাড়ির পুকুরে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্থানীয়রা পুকুরে এক ব্যক্তির পা ভাসতে দেখে সন্দেহ হলে বিষয়টি পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত

পাঁচবিবিতে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

পাঁচবিবিতে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে নিজ নিজ কর্মস্থল,বাসস্থান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কর্মসূচির অংশ হিসেবে জয়পুরহাটের পাঁচবিবিতে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৯ মে) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পৌরসভার সার্বিক সহযোগিতায় পৌর পার্কে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার কাপশিয়া তাসরিন। এসময় সুধীজন, দোকানদার ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে নিহত ৪

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে নিহত ৪

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণহানির মর্মান্তিক ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় অন্তত চারজন নিহত এবং আরও অন্তত ১৫ জন গুরুতর আহত হয়েছেন। শনিবার (৯ মে) বেলা ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের হোটেল ফোর সিজনের সামনে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মারসা পরিবহণের চট্টগ্রামমুখী একটি বাসের সঙ্গে কক্সবাজারগামী একই প্রতিষ্ঠানের আরেকটি বাসের মুখোমুখি সংঘর্ষ