
প্রকাশ: ৫ নভেম্বর ২০২১, ৫:৪১

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্লাইটে আসা দুই যাত্রীর কাছ থেকে প্রায় ৩ কোটি টাকা মূল্যের চার কেজি স্বর্ণের পেস্ট উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টার দিকে স্বর্ণসহ ওই যাত্রীদের আটক করা হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের উপ-পরিচালক শেখ মো. মাসুদুর রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। আটকরা হলেন দেলোয়ার ও রবি মিয়া। তাদের দুবাই-সিলেট-ঢাকাগামী ফ্লাইট থেকে স্বর্ণসহ তাদেরকে আটক করা হয়।
জানা গেছে, আটক দেলোয়ার ও রবি স্বর্ণ বহনের বিষয়টি অস্বীকার করলেও পরে তাদের লাগেজ স্ক্যানিংসহ তাদের আর্চওয়েতে চেকিং করানো হলে দেলোয়ারের লাগেজে এক হাজার ১০০ গ্রাম ও পায়ুপথে ৮৩৫ গ্রামসহ মোট ১ হাজার ৯৩৫ গ্রাম পেস্ট সদৃশ স্বর্ণ পাওয়া যায়।

আরেক যাত্রী রবি মিয়ার পায়ের নিম্নাংশে এ্যাংলেট দিয়ে আবৃত ২ হাজার ২২০ গ্রাম পেস্ট সদৃশ স্বর্ণ পাওয়া যায়। দুই যাত্রীর কাছ থেকে মোট চার কেজি ১৫৫ গ্রাম পেস্ট সদৃশ স্বর্ণ পাওয়া যায়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় তিন কোটি টাকা।
কোনো ট্যাগ পাওয়া যায়নি