
প্রকাশ: ৪ নভেম্বর ২০২১, ১৯:৩৩

বর্তমানে আমাদের দেশের যুব সমাজের অধঃপতনের অন্যতম প্রধান কারণ মাদকাসক্তি। দেশের যুবসমাজের একটি বড় অংশ আশংকাজনকভাবে মাদক হিসেবে ব্যবহৃত গাঁজা, ইয়াবা, হেরোইন, মদ ও ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদক দ্রব্যর প্রতি আসক্ত হয়ে পড়ছে।
মাদকের টাকা জোগাড় করার জন্য মাদকাসক্ত যুব সমাজ বিভিন্ন ধরনের অনৈতিক কার্যকলাপ, অবৈধ অস্ত্রের ব্যবহার, ছিনতাইসহ বিভিন্ন অবৈধ কর্মকান্ডে জড়িয়ে পড়ছে। “বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র্যাব যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষার জন্য প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশব্যাপী বিভিন্ন মাদক ও সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে যা দেশের সর্বস্তরের জনসাধারন কর্তৃক ইতোমধ্যেই বিশেষভাবে প্রশংসিত হয়েছে।
২। এরই ধারাবাহিকতায় র্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক এবং স্কোয়াড অধিনায়ক এর নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ০৪/১১/২০২১ইং তারিখ সকালে ফরিদপুর জেলার ভাংগা থানাধীন কররা গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ০১। মোঃ আসিফ মাতুব্বর(২৫), পিতা-মোঃ বাবু মাতুব্বর, সাং-দোয়াইড়, থানা-ভাংগা, জেলা-ফরিদপুর এবং ০২। মোঃ আলমগীর হোসেন(৪০), পিতা-মোঃ শাহ আলম মিয়া, সং-জগমোহনপুর, থানা-চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লাদ্বয়কে আটক করেন।

এ সময় আটককৃত আসামীদ্বয়ের হেফাজত হতে ৩১ (একত্রিশ) কেজি গাঁজা এবং মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০৩টি সীমকার্ডসহ ০৩টি মোবাইল ফোন জব্দ করা হয় । প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তিদ্বয়ের স্বীকারোক্তি থেকে জানা যায় তারা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বিভিন্ন সময় পরস্পর যোগসাজসে ফরিদপুর জেলাসহ বিভিন্ন জেলার বিভিন্ন এলাকায় উক্ত গাঁজা ক্রয়-বিক্রয় কার্যক্রম করে আসছে।উদ্ধারকৃত মালামালসহ আটককৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে ফরিদপুর জেলার ভাংগা থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা রুজুর প্রক্রিয়া চলমান আছে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি