
প্রকাশ: ৩ নভেম্বর ২০২১, ১৮:১২

নড়াইল পৌরসভার ভওয়াখালী এলাকায় নারী হত্যায় ছেলের মৃত্যুদণ্ড ও মাসহ ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।বুধবার (৩ নভেম্বর) জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় দেন।
মৃত্যুদণ্ড দণ্ডপ্রাপ্ত আসামি হলেন, নড়াইল পৌরসভার ভওয়াখালী এলাকার সলেমান সরদারের ছেলে সেলিম সরদার। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন, সলেমান সরদারের স্ত্রী মোমেনা বেগম ও কবির খানের ছেলে সাজ্জাদ খান।বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ইমদাদুল হক।

কোনো ট্যাগ পাওয়া যায়নি