
প্রকাশ: ২ নভেম্বর ২০২১, ০:২১

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ভূমিদস্যু এক চক্রের হাত থেকে নিজেদের সহায়-সম্পত্তি রক্ষা করতে রাস্তায় নেমেছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদসরা। মঙ্গলবার দুপুর সাড়ে ৩ টায় উপজেলার নতুন ব্রিজ সংলগ্ন বঙ্গবাজার এলাকায় মানববন্ধন কর্মসূচি করেন তারা।
কর্মসূচিতে ভূমিদস্যু চক্রের ছোবলে ক্ষতিগ্রস্ত পরিবারের অভিযোগ, প্রভাবশালী মহলের ছত্রছায়ায় থেকে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের চতলাখালী গ্রামের খাইরুল ইসলাম আবিরের নেতৃত্বে একটি ভূমিদস্যু চক্র গড়ে উঠেছে। গত এক বছরে এই চক্রটি ৩১টি পরিবারের ওই ইউনিয়নের গহিনখালী বাজারের আশপাশের বাহেরচর মৌজার ভিটেবাড়ি, পুকুর, ঘের ও বাণিজ্যিক জমি জবরদখল করে চলছে । কেউ এর প্রতিবাদ করলেই হামলা-মামলা ও হুমকি ধামকি দিয়ে দাবিয়ে রাখছে চক্রটি।
সম্প্রতি এক ভূক্তভোগীর কাছে তার নিজের জমি রক্ষার জন্য খাইরুল নিজেই ১০ লাখ টাকা চাঁদা দাবি করেছে বলে দাবি আলমগীর খাঁর। শুধু তাই নয়, তার অবশিষ্ট জমিও দখল করে এ কর্মসূচির দিন ঘর নির্মাণ করছে । বাচ্চু হুজুর নামের অপর এক ভুক্তভোগীর দাবি, তার বসতবাড়ি ও পুকুর দখল করে নিয়েছে খাইরুল বাহিনী। এরকম একই অভিযোগ তুলছেন বাকিরাও।
কোনো ট্যাগ পাওয়া যায়নি


তবে অভিযুক্ত খাইরুল ইসলাম আবির বলেন, ‘আমার বাবা ১একর ১৫শতক সরকারি জমি বন্দোবস্ত নিয়েছে। আমার প্রয়োজনীয় সব কাগজপত্র রয়েছে। সার্ভেয়ার জমি মেপে পিলার দিয়ে বুঝিয়ে দিয়েছে। তবুও একদল মানুষ আমার জমি দখল করে আমার বিরুদ্ধে বিভিন্ন অপবাদ দিচ্ছে।
এ কর্মসূচিতে ‘চিহ্নিত ভূমিদস্যু, দখলবাজ, ভূমি দালাল ও চাঁদাবাজ খাইরুলসহ তার বাহিনীর হাত থেকে রক্ষা ও তাদের বিচার দাবি’ লেখা সম্বলিত ব্যানার এবং প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে বিভিন্ন প্লেকার্ড হাতে নিয়ে ঘন্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ক্ষতিগ্রস্ত ৩১টি পরিবার সদস্যের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার অর্ধশতাধিক লোক অংশ নেন।