
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২১, ১:১২

কুমিল্লার দেবীদ্বারে শেখ রাসেল ফাউন্ডেশন (ইউএসএ) শাখার সভাপতি মানবতার ফেরিওয়ালা ডাঃ ফেরদৌস খন্দকার'র উদ্যোগে আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু পরিবার এবং শেখ রাসেলকে জানতে একটি সহায়ক মাইল ফলক। শেখ রাসেল দিবস ২০২১ উদযাপন উপলক্ষে কুইজ প্রতিযোগীতার চূড়ান্ত পর্বে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত।
শুক্রবার উপজেলার বিভিন্ন স্কুল থেকে কুইজ প্রতিযোগীতায় অংশগ্রহণকৃত প্রাথমিক পর্যায়ে হাজার হাজার শিক্ষার্থীদের মধ্যে বিজয়ীদের নিয়ে কুইজ প্রতিযোগীতার চূড়ান্ত পর্ব দেবীদ্বার রেয়াজ উদ্দিন পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় এবং ফলাফল ঘোষণা করেন শেখ রাসেল ফাউন্ডেশন'র উপদেষ্টা রাশেদা আক্তার। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও অতিথিদের মাঝে শুভেচ্ছা উপহার হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়।
কুইজ প্রতিযোগীতায় চূড়ান্ত পর্বে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের পুরস্কার হিসেবে ল্যাপটপ প্রদান করা হয়। এছাড়াও প্রথম ১০ জনকে নগদ অর্থ এবং প্রথম থেকে মোট ৪০ জনকে শেখ রাসেল'র ছবি সম্বলিত ক্রেস্ট, সার্টিফিকেট ও বঙ্গবন্ধুর জীবনী উপহার দেয়া হয়। পরীক্ষায় অংশগ্রহণকৃত প্রতিটি শিক্ষার্থীকে শান্তনা পুরস্কার হিসেবে খাতা, কলম ও চাবির রিং উপহার দেয়া হয়।
শেখ রাসেল কুইজ প্রতিযোগীতা-২০২১ উদযাপন কমিটি’র আহবায়ক শাহীনূর আক্তার লিপির সভাপতিত্বে এবং টিমের সমন্বয়ক মোঃ কাউছার হায়দার'র সঞ্চালনায় অনুষ্ঠিত শেখ রাসেল কুইজ প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা সোনার বাংলা কলেজ'র অধ্যক্ষ আবু সালেহ মোহাম্মদ সেলিম রেজা সৌরভ।
কোনো ট্যাগ পাওয়া যায়নি

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা সাংগঠনিক সম্পাদক ও আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ হুমায়ুন কবির। দেবীদ্বার থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরিফুর রহমান। সাংবাদিক লেখক ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক এ বি এম আতিকুর রহমান বাশার। আওয়ামী লীগ নেতা লুৎফর রহমান বাবুল। কুমিল্লা আইডিয়াল কলেজ’র অধ্যক্ষ মহিউদ্দিন লিটন।
অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, শেখ রাসেল ফাউন্ডেশন উপজেলা সদস্য সচিব মোঃ আনোয়ার হোসেন টিটু, আ'লীগ নেতা মাহবুবুর রহমান মুন্সী, ডাক্তার ফেরদৌস খন্দকার'র স্বেচ্ছাসেবক টিমের সমন্বয়ক মাহাবুব আলম, ডাঃ কবির হোসেন, আব্দুর রহমান, মনির হোসেন, মোঃ ইউনুছ শান্ত, নাসিম সরকার, নারী নেত্রী আয়শা আলী মুক্তা, শারমিন আক্তার, নূরুন্নাহার বেগম, শামিমা আক্তার রিমা প্রমূখ।
আলোচকরা তাদের বক্তব্যে বলেন, করোনা ঝুকি সামলে দীর্ঘ দেড়বছর পর শেখ রাসেল কুইজ প্রতিযোগীতাকে কেন্দ্র করে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীদের মধ্যেও এ কুইজ প্রতিযোগীতাকে কেন্দ্র করে মক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও শেখ রাসেল সম্পর্কে জানার সুযোগ হয়েছে। শেখ রাসেল কুইজ প্রতিযোগীতার উদ্যোক্তা আমেরিকা প্রবাসী মানবতার ফেরিওয়ালা ডাঃ ফেরদৌস খন্দকার ও স্থানীয় আয়োজকদের ধন্যবাদ।
বক্তারা তাদের বক্তব্যে আরও বলেন, আমেরিকা প্রবাসী মানবতার সেবক ডাঃ ফেরদৌস খন্দকার করোনা মহামারী শুরু থেকে তার নিজ এলাকা দেবীদ্বারসহ আশেপাশের এলাকায় কোভিড-১৯’র চিকিৎসাসেবা, ঔষধ, খাদ্য, ফলফলাদীদানে সেবার পাশাপাশি দরিদ্র অসহায়দের খাদ্য সহায়তা, দরিদ্র রোগিদের ব্যয়বহুল চিকিৎসা সহায়তা, গৃহহীনদের গৃহদান, বেকার যুবক ও নারীদের কর্মসংস্থানে নানা বিষয়ে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ব্যবস্থা, কৃষকের উন্নয়নে কৃষি উপকরন ও ট্রাক্টর বিতরণ, বেহাল সড়কের উন্নয়ন, শিশু-কিশোরদের সুস্থ্য দেহ, মন ও প্রকৃত শিক্ষার্জনে শিক্ষার পরিবেশ তৈরী, শিক্ষার উপকরন ও বৃত্তি প্রদান, মাদক ছেড়ে খেলাধূলায় আগ্রহী হতে ফুটবল টুর্নাম্যান্ট সহ নানা খেলাধূলার আয়োজন, জীববৈচিত্র পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং অক্সিজেন ফ্যাক্টরী তৈরীতে গাছে গাছে পাখীর বাসা তৈরী, সড়কের পাশে ও বাড়ির আঙ্গীনায় বৃক্ষ রোপনে এক অভূতপূর্ব অবদান রেখে চলেছেন।