
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২১, ২৩:৩৫

নওগাঁয় কেক কেটে আলোচনা সভার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী। বুধবার (২৭ অক্টোবর) বেলা সাড়ে ১২ টায় শহরের কেডির মোড়ে জেলা বিএনপি'র দলীয় কার্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীর কেট কাটা, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় জেলা যুবদলের সভাপতি বায়েজিদ হোসেন পলাশ এর সভাপতিত্বে ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক খায়রুল আলম গোল্ডেন এর স ালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী যুব দল কেন্দ্রীয় নির্বাহি কমিটির রাজশাহী বিভাগের সহ-সভাপতি মোঃ মোসাব্বির হোসেন সঞ্জু।

এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপি'র আহবায়ক মাস্টার হাফিজুর রহমান, যুগ্ম আহবায়ক নাছির উদ্দিন আহম্মেদ, পৌর মেয়র নজমুল হক সনি, সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, সাবেক সাংগঠনিক সম্পাদক মামুনুর রহমান রিপন, এছাড়াও জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি দেওয়ান ফারুক, সিনিয়র যুগ্ম সম্পাদক জে এড খাঁন মানিক, সাংগঠনিক সম্পাদক মাসুদ হায়দার টিপু, সদর থানা যুবদলের আহবায়ক সরদার সাইফুল ইসলাম সাজু, জেলা যুবদলের সহ সভাপতি কামরুজ্জামান কামাল, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মো. রাশিকুজ্জামান উজ্বল, জেলা ছাত্রদলের সভাপতি রুবেল হোসেন প্রমূখ।
আলোচনা সভায় বক্তরা বলেন, ‘দেশে আজ প্রশাসনিক কাঠামো বলতে কিছুই নেই। শাসক গোষ্ঠীর দলীয় লেজুড়বৃত্তি করতে গিয়ে প্রশাসন আজ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের ভূমিকায় অবতীর্ণ। গণতান্ত্রিক এদেশে আজ আইনের শাসন বলতে কিছুই নেই। আইন শুধু বিএনপি নেতাকর্মীদের দমনের জন্য প্রযোজ্য। জাতীয়তাবাদী আদর্শের নেতাকর্মীদের প্রতিটি দিনের শুরু হয় কোর্টের বাড়ান্দায়। মামলাবাজ এ সরকার ক্ষমতা চিরস্থায়ী করতে নিত্য নতুন ফন্দিফিকিরে ব্যস্ত।
কোনো ট্যাগ পাওয়া যায়নি