
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২১, ২:৪১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া সাতটি ইউনিয়ন পরিষদের নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহারের শেষদিনে চেয়ারম্যান পদের দুইজন এবং সাধারণ সদস্য পদের নয়জন প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মশিউর রহমান জানান, মঙ্গলবার প্রার্থীতা প্রত্যাহারের শেষদিন বঙ্গসোনাহাট ও পাইকেরছড়া ইউনিয়নের চেয়ারম্যান পদের দু'জন প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন। এছাড়া পাইকেরছড়া ইউনিয়নের পাঁচজন, বঙ্গসোনাহাট, চর ভূরুঙ্গামারীর, আন্ধারীঝাড় ও বলদিয়া ইউনিয়নের একজন করে সাধারণ সদস্য পদের প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছেন।

কোনো ট্যাগ পাওয়া যায়নি