
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২১, ২২:১৫

গাজীপুরের কালিয়াকৈরে চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের উপর অবৈধ দোকান পাট ও হকারদের দৌরাতœ ব্যপক ভাবে বৃদ্ধি পেয়েছে । ফলে যানবাহন চলাচলে ঝুকিপূর্ণ , যানজটের কারণে যাত্রীসাধারণ সীমাহীন দূর্ভোগের শিকার হচ্ছে । এছাড়া সড়ক দূর্ঘটনায় হতাহতের ঘটনাতো প্রায়ই ঘটছে ।
সরজমিনে জানা যায়, ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর পৌরসভার পল্লীবিদ্যুৎ এলাকায় ব্যস্ততম হাইওয়ে মহাসড়ক হকারদের দখলে চলেগেছে । আইমন টেক্সটাইল থেকে টিউলিপ কারখানা পর্যন্ত মহাসড়কে বিভিন্ন পণ্য সামগ্রীর দুই শতাধিক অবৈধ ভাসমান দোকান রয়েছে । এসব ভাসমান দোকান ও হকারদের নিকট থেকে সরকারী দলের নাম ভাঙ্গিয়ে এক শ্রেণির চাঁদাবাজ প্রতিদিন ২০ হাজার থেকে ৩০ হাজার টাকা করে চাঁদা আদায় করছে । হকার ছামান আলী পান সিগারেট দোকানদার জানায়, আমার ছোট দোকান থেকে প্রতিদিন ১৫০ টাকা , লুঙ্গী দোকানদার আজগর মিয়া জানায় ২০০ টাকা করে চাঁদা নিচ্ছে ।

মার্কেট ব্যবসায়ীদের অভিযোগ , মহাসড়কের পাশে মালিকানাধীন স্থায়ী মার্কেটের দোকান প্রতি ১০ থেকে ১২ লক্ষ টাকা সিকিউরিটি ও মোটা অংকের ভাড়া দিয়ে ব্যবসা ভাল হচ্ছে না । মহাসড়ক ও ফুটপাতের উপর হকারদের অবৈধ দোকান থাকার কারণে মার্কেটের দোকানে বিক্রি অনেক কম হচ্ছে । কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ বলেন, এব্যাপারে তদন্ত সাপেক্ষে অবৈধ দোকান উচ্ছেদে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
