
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২১, ২:৫১

"ভোরের পাখি শেখ রাসেল" জাতীয় শেখ রাসেল দিবস ২০২১ উদযাপন উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সোমবার বিকেলে শেখ রাসেল ফাউন্ডেশন ইউএসএ শাখা ইস্ক'র সহযোগিতায়, গৌরব ৭১'র আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় আওয়ামীলীগ'র যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য (নাটোর-৪) আলহাজ্ব অধ্যাপক মোঃ আব্দুল কুদ্দুস, সাবেক সংসদ সদস্য (ঢাকা-০৪) সানজিদা খানম।
অন্যান্যোর মধ্যে আরো উপস্থিত ছিলেন, গৌরব ৭১'র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এফ এম শাহীন, সাবেক ছাত্রলীগ নেত্রী বানী ইসলাম হাসি, শেখ রাসেল ফাউন্ডেশন দেবীদ্বার উপজেলা শাখার ইনচার্জ শাহিনুর আক্তার লিপিসহ অন্যান্য নেতৃবৃন্দ।

কোনো ট্যাগ পাওয়া যায়নি
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় আওয়ামীলীগ'র যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম হানিফ বলেন, আজকের শিশু কিশোররা আগামী দিনের ভবিষ্যৎ। শেখ রাসেল বাস করে প্রতিটি শিশুর অন্তরে, আজকের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় তাদের অঙ্কিত চিত্রে সে বিষয়টি ফুটে উঠেছে।
তিনি আরো বলেন, দেশকে অস্থিতিশীল করার জন্য ধর্মের নামে মৌলবাদী গোষ্ঠী কিছু কিছু জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। পাকিস্তানি তাঁবেদাররা এই বাংলাদেশকে তালেবানি রাষ্ট্র করতে গভীর ষরযন্ত্রে লিপ্ত হয়েছে।