
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২১, ২:৪০

আসন্ন দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নে নৌকা প্রতীকের জন্য চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন আবুল হাসান আলী।
সোমবার (১৮ অক্টোবর) বিকালে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান মোল্লার হাতে মনোনয়ন পত্র জমা দেন আবুল হাসান আলী।

এসময় উপস্থিত ছিলেন বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সাত্তার খানসহ আবুল হাসান আলী সমর্থকেরা।
আবুল হাসান আলী নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে বর্তমানে নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও নবাবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
কোনো ট্যাগ পাওয়া যায়নি