
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২১, ২:৪৩

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে ইলিশ প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ শিকার করার অপরাধে ৬ জেলে সহ প্রত্যেককে ৫ হাজার করে ভ্রাম্যমাণ আদালতের মধ্যমে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (১৬ অক্টোবর) ভোররাত ৪টা থেকে সকাল ৮টা পর্যন্ত উপজেলার পদ্মা নদীর কলাবাগান, চরকর্নেশনা নদীতে অভিযান চালিয়ে এ দণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম। এ সময় জেলেদের থেকে ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে তা আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা (অঃ দাঃ) মো. রেজাউল শরিফ জনান, মা ইলিশ সংরক্ষণের জন্য মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ৬ জেলেকে আটক ও ৫০ হাজার মিটার মাছ ধরার কারেন্ট জাল জব্দ করেন এবং ৬ জেলেকে ৩০ হাজার টাকা ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়।

মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্টেট মো. রফিকুল ইসলাম জানান, মা ইলিশ রক্ষা ও সংরক্ষণ আইন না মানায় ৬ জেলেকে ভ্রাম্যমাণ আদালতে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ৫০ হাজার মিটার জাল পদ্মা নদীতে আগুনে পুড়িয়ে ভস্মিভুত করা হয়।
কোনো ট্যাগ পাওয়া যায়নি

মোবাইল কোর্ট পরিচালনার সময় উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা (অঃ দাঃ) মো. রেজাউল শরিফ, নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জাকির হোসেন সহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।