
শুভ বিজয়া দশমী আজ। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা আজ শেষ হবে।
শুক্রবার (১৫ অক্টোবর) সকালে শুরু হবে দেবী দুর্গার বিজয়া দশমী পূজা। সকাল ৯টা ১১ মিনিটের মধ্যে দেবী দুর্গার বিজয়া দশমী বিহিত পূজার মাধ্যমে পালিত হবে দশমী।
দশমী এলেই তাদের মনে আসে মায়ের ফিরে যাওয়ার আশঙ্কা। অপেক্ষায় থাকতে হবে আরও একটি বছর। সাধারণত দুর্গাপূজা শেষ হয় দশমীর মাধ্যমে। এই দিনেই দেবী দুর্গার প্রতিমা বিসর্জন দেওয়া হয়।

সকালে দশমী পূজার মাধ্যমে বিজয়া দশমী পূজা শুরু হবে। দশমী বিহিত পূজা ও দর্পণ বিসর্জনের পর প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় শারদীয় দুর্গোৎসব।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
এর আগে গত সোমবার (১১ অক্টোবর) সকাল ৮টা ১৫ মিনিটে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয় সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় শারদীয় দুর্গোৎসব।