
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২১, ১:১৭

আজ বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সারা দেশের ন্যায় গোয়ালন্দেও দূর্গাপুজার চতুর্থদিন এবং মহানবমী। সকাল ৯টা ৫৭ মিনিটে মহানবমী ও বিহিত পূজার মাধ্যমে শুরু হয়েছে পূজার আনুষ্ঠানিকতা।।
সনাতন ধর্মাবলম্বীদের ধারণা, মহানবমীর দিনে দেবী দুর্গাকে প্রাণভরে দেখে নেওয়ার সময়। দুর্গাপূজার অন্তিম দিন বলা যায় মহানবমীর দিনটিকে। পরের দিন কেবল বিজয়া ও বিসর্জনের পর্ব চলে।
সকালে বিহিত পূজার মাধ্যমে মহানবমী পূজা শুরু হয়েছে। শুক্রবার (১৫ অক্টোবর) দশমী বিহিত পূজা ও দর্পণ বিসর্জনের পর প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় শারদীয় দুর্গোৎসব।

দৌলতদিয়া দূর্গা মন্দিরের পুরোহীত শ্রী জীবন চক্রবর্তী জানান, ঢাক-ঢোল কাসর ঘন্টা আর বাদ্যের সাথে শংখ ধ্বনি ও আগত ভক্ত নারীদের উলু ধ্বনিতে মূখরিত গোয়ালন্দের প্রতিটি পূজা মন্ডপ।ধূপ চন্দনের গন্ধ আর ফুল সুভাষে মায়ের চরনে অর্ঘ দিয়ে দেশের করোনা মুক্তির প্রার্থনা করেছে ভক্তরা। সোমবার পঞ্চমী ও ষষ্ঠী, মঙ্গলবার সপ্তমী ষষ্ঠী বুধবার অষ্টমী পুজার মধ্য দিয়ে পুজার ধর্মীয় আনুষ্ঠানিকতার শুরু হয়েছে।শুক্রবার দেবীর বিষর্জন এর মধ্য দিয়ে শেষ হবে এবারের শারদীয় দুর্গোৎসব।

এর আগে গত সোমবার (১১ অক্টোবর) সকাল ৮টা ১৫ মিনিটে রাজবাড়ী জেলার গোয়ালন্দে উপজেলার বিভিন্ন মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় শারদীয় দুর্গোৎসবটি ষষ্ঠী পূজার মধ্যদিয়ে শুরু হয়। সনাতন ধর্মাবলম্বীদের এবারের চাওয়া করোনা অতিমারিসহ সব ধরনের অশুভ ও অমঙ্গল থেকে মুক্তি লাভ।