
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২১, ২০:৪৫

রাজবাড়ীর পাংশা পৌরসভার ৬নং ওয়ার্ডের নারায়ণ পুর থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৪৭ বোতল বিলাতী মদ সহ ১ জনকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় মঙ্গলবার (১২ অক্টোবর) আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় পাংশা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।গ্রেফতারকৃত আসামী হলো রাজবাড়ী জেলার পাংশা পৌরসভার নারায়নপুর গ্রামের মৃত গোপাল চন্দ্র সাহার ছেলে নন্দন কুমার সাহা(৪২)।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক মোঃ তানভীর হোসেন খান জানান, মঙ্গলবার রাত ১০ টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলার পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে পাংশা পৌরসভার ৬ নং ওয়ার্ডের নারায়নপুর গ্রামের মৃত গোপাল চন্দ্র সাহার ছেলে নন্দন কুমার সাহা (৪২) এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে আসামীর বসতবাড়ির পূজার ঘরে একটি বড় বস্তার ভেতর থেকে বিভিন্ন ব্যান্ডের ৪৭ বোতল বিলাতী মদ উদ্ধার সহ তাকে দ করা হয়। এ সময় ঘরে উপস্থিত নন্দন কুমার সাহাকে হাতেনাতে আটক করা হয়। সে দীর্ঘদিন যাবত বিলাতি মদের ব্যবসা করে আসছিল। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।

কোনো ট্যাগ পাওয়া যায়নি
