
প্রকাশ: ১২ অক্টোবর ২০২১, ১৯:৬

দিনাজপুরের হিলিতে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় শ্রমিকলীগের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (১২ অক্টোবর) সকাল ১০ টায় হাকিমপুর উপজেলা আওয়ামীলীগের বাজারস্থ অস্থায়ী দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
হাকিমপুর উপজেলা শ্রমিক লীগের সভাপতি গোলাম মোরশেদ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাকিমপুর (হিলি) পৌর আওয়ামীলীগের সভাপতি ও মেয়র জামিল হোসেন চলন্ত,।

এসময় উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সোহারফ হোসেন প্রতাব মল্লিক, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, উপজেলা শ্রমীকলীগের সাধারন সম্পাদক হামিদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তৌহিদ, পৌর কৃষকলীগের সাধারন সম্পাদক রাকিব হাসান ডালিমসহ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কোনো ট্যাগ পাওয়া যায়নি