মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬২১ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

আপা নিচে দেখুন টাকা পড়ে গেছে, বলেই গ্রাহকের টাকা নিয়ে উধাও

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২১, ৪:২৬

শেয়ার করুনঃ
আপা নিচে দেখুন টাকা পড়ে গেছে, বলেই গ্রাহকের টাকা নিয়ে উধাও

নওগাঁয় ব্যাংকে টাকা জমা দিতে আসা এক গ্রাহকের ১ লাখ ৩১ হাজার টাকা চুরি হয়েছে। ব্যাংকের সিসি ক্যামেরা ফুটেজে চুরির এই ঘটনা ধরা পড়েছে। মুখে মাস্ক পরা এক ব্যক্তি অভিনব কৌশলে ওই গ্রাহকের টাকা নিয়ে যান।

আরও

মৌলভীবাজারে আট হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

মৌলভীবাজারে আট হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

সোমবার বিকেল ৪টার দিকে নওগাঁ শহরের হোটেলপট্টি সোনালী ব্যাংক শাখায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই গ্রাহকের নাম নাছরিন আক্তার। তিনি নওগাঁ পৌরসভার চকদেব ডাক্তারপাড়া এলাকার বাসিন্দা।  এ ঘটনায় সন্ধ্যায় থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ওই ভুক্তভুগী।

ভুক্তভোগী ও ব্যাংক সূত্রে জানা যায়, আজ বিকেল ৩টার দিকে তার চাচাকে সঙ্গে নিয়ে তিনি তাঁর ব্যাংক হিসাবে ১ লাখ ৩১ হাজার টাকা জমা দিতে যান। ব্যাংকে গিয়ে রসিদ পূরণ করার পর টাকাগুলো জমা দেওয়ার জন্য কাউন্টারের সামনে রাখেন। এ সময় ব্যাংকে অনেক ভিড় ছিল। একপর্যায়ে তিনি টাকাগুলো কাউন্টারের ভেতরে কর্মকর্তাকে দেওয়ার জন্য রাখেন। এ সময় পাশে থাকা এক ব্যক্তি তাঁকে বলেন, তাঁর টাকা পড়ে গেছে এবং পায়ের কাছে কিছু টাকা পড়ে আছে। তিনি ও তাঁর চাচা সেই টাকা তুলতে মাথা নিচু করলে এই সুযোগে কাউন্টারের ওপরে রাখা টাকা ১ লাখ ৩১ হাজার টাকা নিয়ে ওই ব্যক্তি উধাও হয়ে যান। এর পর বিষয়টি ব্যাংকের ব্যবস্থাপককে জানান তিনি।

আরও

মৌলভীবাজারে আট হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
মৌলভীবাজারে আট হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

এ বিষয়ে ভুক্তভুগী নাছরিন আক্তার বলেন, আমার চাচাকে নিয়ে সোনালী ব্যাংকে ১ লাখ ৩১ হাজার টাকা জমা দিতে যাই। বিকেল ৪টার দিকে ব্যাংকে লেটদেনের শেষ সময়ে অনেক ভির ভিড় ছিল। একপর্যায়ে আমি টাকাগুলো কাউন্টারের ভেতরে কর্মকর্তাকে দেওয়ার জন্য রাখি এ সময় পাশে থাকা এক ব্যক্তি আমাকে বলেন, আপা আপনার কিছু টাকা পড়ে গেছে। তার পর দেখি ১০০ ও ৫০০টাকার কয়েকটি নোট পড়ে আছে। ভাবলাম হয়তো আমারই টাকা হবে। আমি এবং আমার চাচা মাথা নিচু টাকাগুলো তুলছিলাম। তার পর প্রায় ১০-১২ সেকেন্ড পর উঠে দাঁড়িয়ে দেখি আমার টাকা নিয়ে লোকটি চলে গেছে। 

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

তিনি আরো বলেন, ঘটনার পরই ব্যাংকের ম্যানেজারকে বিষয়টি অবগত করি। তার পর সন্ধ্যার দিকে থানায় একটি অভিযোগ করেছি। এত দ্রæত টাকা চুরি হয়ে গেল ধারানায় করতে পারছিনা। অবাক হয়ে গেলাম।

সোনালী ব্যাংক নওগাঁ শাখার ভারপ্রাপ্ত ব্যবস্থাপক রবিউল ইসলাম বলেন, যখন ওই গ্রাহক টাকা চুরির বিষয়টি আমাদের  অবগত করেন। তার পর আমরা ব্যাংকের সিসি ক্যামেরা ফুটেজ দেখেছি। ফুটেজে ওই গ্রাহকের অভিযোগের সত্যতা পাওয়া গেছে। ফুটেজে দেখা গেছে, একটি কাপড়ের ব্যাগ নিয়ে শার্ট পরা এক ব্যক্তি ওই গ্রাহকের পাশে দাঁড়িয়ে ছিলেন। লোকটির মুখে মাস্ক ছিল। মাস্ক পরে থাকায় লোকটির মুখ ভালোভাবে বোঝা যাচ্ছে না। তিনি আরো বলেন, ফুটেজে দেখা যাচ্ছে যে লোকটি নিজেই টাকা ফেলে দিয়ে ওই গ্রাহককে সেই টাকার বিষয়টি জানান। এ সময় ওই নারী গ্রাহক টাকা তুলতে মাথা নিচু করলে তৎক্ষণাৎ লোকটি বাম হাত দিয়ে কাউন্টারের সামনে রাখা টাকাগুলো নিয়ে তাঁর ব্যাগে তুলে ব্যাংক থেকে বের হয়ে যান।

এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ ( ওসি ) নজরুল ইসলাম জুয়েল জানান, এ ঘটনায় ভুক্তভুগী নাছরিন আক্তার সন্ধ্যায় সাড়ে ৫টার দিকে থানায় একটি অভিযোগ করেছেন। অভিযোগের ভিত্তিতে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সোনালী ব্যাংক ম্যানেজারের উপস্থিতিতে ব্যাংকটির শাখা  অফিস পরিদর্শন করা হয়েছে। সিসি টিভি ক্যামেড়ায় ধারনকৃত ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।

জনপ্রিয় সংবাদ

রাশিয়ার ব্যক্তিগতকৃত ক্যানসার ভ্যাকসিনে আশাব্যঞ্জক ফল, সুস্থ রয়েছেন প্রথম রোগী

রাশিয়ার ব্যক্তিগতকৃত ক্যানসার ভ্যাকসিনে আশাব্যঞ্জক ফল, সুস্থ রয়েছেন প্রথম রোগী

ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি

ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি

কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিদ্যালয়ের কর্মচারী সাময়িক বরখাস্ত

কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিদ্যালয়ের কর্মচারী সাময়িক বরখাস্ত

যশোরে অভিযানে ধরা পড়ল চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

যশোরে অভিযানে ধরা পড়ল চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

রাজবাড়ীতে সবজির দামে অস্বস্তি, কাঁচা মরিচের কেজি ৪০০ টাকার কাছাকাছি

রাজবাড়ীতে সবজির দামে অস্বস্তি, কাঁচা মরিচের কেজি ৪০০ টাকার কাছাকাছি

সর্বশেষ সংবাদ

গোয়ালন্দে বিদায়ী ইউএনওর বিরুদ্ধে বিএনপির ঝাড়ু মিছিল

গোয়ালন্দে বিদায়ী ইউএনওর বিরুদ্ধে বিএনপির ঝাড়ু মিছিল

বিদ্যুৎ গ্যাস সংকটে অজুহাত নয় সমাধানই সরকারের প্রধান লক্ষ্য: প্রধানমন্ত্রী

বিদ্যুৎ গ্যাস সংকটে অজুহাত নয় সমাধানই সরকারের প্রধান লক্ষ্য: প্রধানমন্ত্রী

বরিশালে মাসব্যাপী পুলিশের অভিযানে গ্রেফতার ৩৭০ নারী-পুরুষ, উদ্ধার বিপুল মাদক

বরিশালে মাসব্যাপী পুলিশের অভিযানে গ্রেফতার ৩৭০ নারী-পুরুষ, উদ্ধার বিপুল মাদক

মৌলভীবাজারে আট হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

মৌলভীবাজারে আট হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

ঝালকাঠিতে প্রভাবশালী রাজনীতিবিদ আমুর বাসভবন এখন ময়লার ভাগাড়

ঝালকাঠিতে প্রভাবশালী রাজনীতিবিদ আমুর বাসভবন এখন ময়লার ভাগাড়

এ সম্পর্কিত আরও পড়ুন

গোয়ালন্দে বিদায়ী ইউএনওর বিরুদ্ধে বিএনপির ঝাড়ু মিছিল

গোয়ালন্দে বিদায়ী ইউএনওর বিরুদ্ধে বিএনপির ঝাড়ু মিছিল

রাজবাড়ীর গোয়ালন্দে বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাসের বিরুদ্ধে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার (৪ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে গোয়ালন্দ উপজেলা ছাত্রদলের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি গোয়ালন্দ বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে প্রায় এক ঘণ্টা অবস্থান নিয়ে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন

বরিশালে মাসব্যাপী পুলিশের অভিযানে গ্রেফতার ৩৭০ নারী-পুরুষ, উদ্ধার বিপুল মাদক

বরিশালে মাসব্যাপী পুলিশের অভিযানে গ্রেফতার ৩৭০ নারী-পুরুষ, উদ্ধার বিপুল মাদক

বরিশাল মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জুলাই মাসজুড়ে ধারাবাহিক বিশেষ অভিযান পরিচালনা করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। মহানগরীর চারটি থানা ও গোয়েন্দা শাখা (ডিবি) পৃথকভাবে পরিচালিত এসব অভিযানে ৩৭০ জনের বেশি নারী ও পুরুষকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার প্রকাশিত বিএমপির মিডিয়া সেলের তথ্য অনুযায়ী, অভিযানে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১৪৩ জন, নিয়মিত ও পূর্বের মামলার ১২৩

মৌলভীবাজারে আট হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

মৌলভীবাজারে আট হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশের অভিযানে ৮ হাজার পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ৪ লাখ ৪০ হাজার টাকা এবং একটি প্রাইভেটকার জব্দসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে জেলা পুলিশের মিডিয়া বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে। পুলিশ জানায়, গত ৩ আগস্ট বিকেল ৫টা ২৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ইয়াবার একটি বড়

ঝালকাঠিতে প্রভাবশালী রাজনীতিবিদ আমুর বাসভবন এখন ময়লার ভাগাড়

ঝালকাঠিতে প্রভাবশালী রাজনীতিবিদ আমুর বাসভবন এখন ময়লার ভাগাড়

একসময় ঝালকাঠির রাজনীতির অন্যতম প্রাণকেন্দ্র ছিল আওয়ামী লীগের সাবেক শিল্পমন্ত্রী ও প্রবীণ নেতা আমির হোসেন আমুর রোনালসে সড়কের বাসভবন। জেলার গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত, নেতা-কর্মীদের আনাগোনা এবং ক্ষমতার নানা সমীকরণের কেন্দ্র হিসেবে পরিচিত এই ভবন এখন পরিত্যক্ত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। রাজনৈতিক পটপরিবর্তনের দুই বছর পর ভবনটি এখন ময়লা-আবর্জনার ভাগাড় এবং স্থানীয়দের অভিযোগ অনুযায়ী মাদকসেবীদের আড্ডাখানায় রূপ নিয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক

রাজবাড়ীতে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে চালক নিহত, পাঁচ যাত্রী আহত

রাজবাড়ীতে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে চালক নিহত, পাঁচ যাত্রী আহত

রাজবাড়ীর কালুখালী উপজেলায় যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে মাহিন্দ্রার চালক আব্দুর রহমান বাবলু মিয়া (৫৫) নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের চারজনসহ আরও পাঁচজন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার (৩ আগস্ট) দুপুরে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার পাইকারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান বাবলু মিয়া কালুখালী উপজেলার