
প্রকাশ: ১১ অক্টোবর ২০২১, ৩:২৪

সরকারের নির্দেশনা মোতাবেক ইলিশ প্রজনন মৌসুমে ২২ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে সমুদ্র ও উপকূলীয় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করছে বাংলাদেশ নৌবাহিনী। এ লক্ষে বাংলাদেশ নৌবাহিনীর ৭টি জাহাজ মা ইলিশ রক্ষা অভিযান- ২০২১ এর অংশ হিসেবে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় অভিযান পরিচালনা করছে।
উক্ত অভিযানে নৌবাহিনী আনুমানিক ৮ কোটি ১১ লক্ষ টাকা মূল্যের ২০ লাখ ৩৬ হাজার মিটার অবৈধ জাল ও ৩০০ কেজি ইলিশ মাছ আটক করেছে। আটককৃত এসব অবৈধ জালসমূহ স্থানীয় প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা ও মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে ধ্বংস করা হয়েছে এবং জব্দকৃত ইলিশ মাছ স্থানীয় এতিম খানায় বিতরণ করা হয়।

গত ৪ অক্টোবর হতে শুরু হওয়া এ অভিযান আগামী ২৫ অক্টোবর পর্যন্ত চলবে। অভিযান পরিচালনাকালে নৌ সদস্যরা প্রজনন মৌসুমে ইলিশ ধরা নিষিদ্ধ সংক্রান্ত সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়ন ও গণসচেতনতা সৃষ্টিতে স্থানীয় প্রশাসনকে সর্বাত্মক সহায়তা প্রদান করছে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি