
প্রকাশ: ১১ অক্টোবর ২০২১, ১:৫১

পিরোজপুরের মঠাবড়িয়ায় ইমরান গাজী (২৬) নামের এক ইলেকট্রিক মিস্ত্রীর ঝুলন্ত মরেদেহ উদ্ধার করা হয়েছে। তিনি উপজেলার সবুজ নগর গ্রামের মৃত মন্নান গাজীর ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (১১অক্টোবর) দুপুরে তাকে ওই এলাকার আউয়াল শরীফের নির্মানাধীন তিনতলা ভবনের একটি কক্ষের ফ্যান লাগানো রডের সাথে তাকে ঝুলন্ত অবস্থায় স্থানীয়রা দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করেন। ওই যুবক ওই ভবনের ইলেকট্রিকাল কাজ করছিলো।

মঠবাড়িয়া থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. নুরুল ইসলাম বাদল ওই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করে জানান, তার ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর তার মৃত্যুর কারন নিশ্চিত হওয়া যাবে।