
প্রকাশ: ১১ অক্টোবর ২০২১, ২০:৩২

বরিশালের হিজলা প্রেসক্লাব, হিজলা রিপোর্টার্স ইউনিটি এবং বিভিন্ন পর্যায়ের সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা করেন, হিজলা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি ) মোঃ ইউনুস মিয়া।সোমবার ১১ অক্টোবর সকাল সাড়ে ১০ টায় হিজলা থানা সভাকক্ষে এস আই মোঃ আব্বাস এর সঞ্চালনায়, পরিচিতি ও মতবিনিময় সভায় হিজলা প্রেসক্লাব এবং হিজলা রিপোর্টার্স ইউনিটির সদস্যগণ বক্তব্য প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন ওসি ( তদন্ত ) মোঃ তারিকুল হাসান সহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ। অফিসার ইনচার্জ ( ওসি ) মোঃ ইউনুস মিয়া তার বক্তব্যে বলেন, তথ্য প্রাপ্তির মূল উৎস হলো গণমাধ্যম। আর এর পেছনে নিজেদের পকেটের টাকা ব্যয় করে তথ্য সংগ্রহ করে থাকেন সংবাদকর্মীগণ। একটি এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি শান্ত রাখতে পুলিশের পাশাপাশি সাংবাদিকদেরও ভূমিকা রয়েছে। যেকোনো ঘটনার তথ্য সংগ্রহ সাংবাদিক এবং পুলিশের মিল থাকলে সাধারণ মানুষ সঠিক বিচার পেয়ে থাকে। এছাড়াও তিনি মাদক, বাল্যবিয়ে, জুয়া, ইভটিজিং সহ বিভিন্ন বিষয় নিয়েও কথা বলেন।

কোনো ট্যাগ পাওয়া যায়নি